প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে কোস্ট গার্ড।
রবিবার দিবাগত রাতের একটি অভিযানে তাদের গ্রেফতার করা হয় বলে জানানো হয়েছে। সোমবার কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য জানিয়েছেন।
এ বিষয়ে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার দিবাগত রাত ৩টায় পতেঙ্গা বহির্নোঙরে 'অপারেশন সমুদ্র প্রহরা' পরিচালনা করে কোস্ট গার্ড জাহাজ কুতুবদিয়া ও আউটপোস্ট পতেঙ্গা। এসময় একটি সন্দেহভাজন বোট পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোস্ট গার্ড তা ধাওয়া করে আটক করতে সক্ষম হয়।
পরে বোটে তল্লাশি চালিয়ে আড়াই লাখ পিস ইয়াবার এ চালান জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ১২ কোটি ৫০ লাখ টাকা। এই অভিযানে ইয়াবা পাচারে ব্যবহৃত বোটটিও জব্দ করা হয় এবং দুই অভিযুক্তকে আটক করা হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে বিজ্ঞপ্তিতে মাদক কারবারিদের নাম উল্লেখ করা হয়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন