প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ জামায়াতে ইসলামী সাম্প্রতিক বিষয়াবলি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন আয়োজন করেছে। এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ১২টায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে।
সংগঠনের কেন্দ্রীয় মিডিয়া সেল থেকে গণমাধ্যমের উদ্দেশ্যে পাঠানো একটি আমন্ত্রণপত্রে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত ওই আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়েছে, ‘সংবাদ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন। এ সংবাদ যথাযথভাবে প্রচারের জন্য বিভিন্ন গণমাধ্যম থেকে একজন করে রিপোর্টার ও ফটো সাংবাদিক পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।’
এছাড়া, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলেও বার্তায় উল্লেখ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন