প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জামালপুরে একটি বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে জাতীয় ফল মেলা–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। "কৃষিই সম্রীদ্ধি" এবং "করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস" এই মূল প্রতিপাদ্য সামনে রেখে বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) জামালপুর খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয় প্রাঙ্গণে এই মেলার আয়োজন করা হয়।
মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইউসুপ আলী, জেলা প্রশাসক, জামালপুর। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ ছানোয়ার হোসেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা; আ.ন.ম আশরাফুল কবীর, জেলা মৎস্য কর্মকর্তা এবং নাজনীন আখতার, উপজেলা নির্বাহী অফিসার, জামালপুর সদর।
উপস্থিতদের সভাপতিত্ব করেন মোহাম্মদ আলম শরীফ খান, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জামালপুর।
এ মেলায় বিভিন্ন দেশীয় ও মৌসুমি ফলের প্রদর্শনী, ফল চাষ ও সংরক্ষণ বিষয়ে তথ্য উপস্থাপন এবং কৃষি উন্নয়নমূলক কার্যক্রম কার্যকরীভাবে তুলে ধরা হয়। বিশেষ করে শিক্ষার্থীদের ফলের পুষ্টিগুণ, স্বাস্থ্য উপকারিতা এবং নিয়মিত ফল খাওয়ার গুরুত্ব সম্পর্কে অবহিত করা হয়। এ সময় শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব উদ্যোগের অংশ হিসেবে প্রত্যেককে একটি করে কাঁঠাল গাছের চারা বিতরণ করা হয়।
বক্তারা উল্লেখ করেন, ফল শুধু পুষ্টির চাহিদা পূরণ করে না, বরং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই ফল চাষ সম্প্রসারণ, সংরক্ষণ এবং ফলভিত্তিক কৃষি উদ্যোক্তা তৈরিতে সকলকে এগিয়ে আসতে হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি এবং উপজেলা কৃষি অফিস, সদর, জামালপুরের আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় জেলা প্রশাসন, জামালপুর সার্বিক সহযোগিতা প্রদান করে। মেলায় কৃষক, শিক্ষার্থী, শিক্ষক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন