প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় একটি কার্গো উড়োজাহাজ রানওয়ের পাশের সড়কে ছিটকে পড়েছে। এই ঘটনায় উড়োজাহাজটি সড়কে থাকা কয়েকটি গাড়িতে আঘাত করে, যার ফলে পাঁচজনের মৃত্যু হয়েছে।
মিয়ামির ডেড কাউন্টির মেয়র ড্যানিয়েলা লেভিন কাভা নিহতদের সংখ্যা নিশ্চিত করেছেন। এক সংবাদ সম্মেলনে মেয়র জানান, "আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছে। তাদের চিকিৎসা চলছে।" তবে তিনি নিহতদের নাম ও পরিচয় প্রকাশ করেননি।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার শিকার বোয়িং ৭৬৭–৩০০ মডেলের কার্গো উড়োজাহাজটি বিশ্বখ্যাত ই–কমার্স কোম্পানি অ্যামাজনের পরিচালিত প্রাইম এয়ারের।
যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন প্রশাসন (এফএএ) জানায়, রোববার স্থানীয় সময় দুপুর ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। উড়োজাহাজটি পুয়ের্তো রিকোর সান জুয়ানের লুইস মুনোজ মারিন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মিয়ামির উদ্দেশে রওনা হয়।
এফএএ আরও জানায়, অবতরণের সময় উড়োজাহাজটি পাশের সড়কে ছিটকে পড়ে এবং সেখানে থাকা ‘একাধিক’ গাড়িতে আঘাত করে। পরে উড়োজাহাজে আগুন ধরে যায়। স্থানীয় ফায়ার রেসকিউ কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলে আগুনের শিখা এবং ব্যাপক ধোঁয়া দেখা যায়।
দুর্ঘটনার পর মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। কার্গো উড়োজাহাজটি অবতরণের সময় কেন রানওয়ে থেকে সড়কে ছিটকে পড়েছে, তা এখনও পরিষ্কার নয়। এছাড়া, উড়োজাহাজটি কতটি গাড়িতে আঘাত করেছে, সেটাও জানা যায়নি।
অ্যামাজনের করপোরেট গ্লোবাল মিডিয়া রিলেশনসের পরিচালক কেলি নানতেল বলেন, "ঠিক কী ঘটেছে, তা জানতে আমরা স্থানীয় কর্তৃপক্ষ আর কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি।"
এমই
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন