প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতে প্রবেশ করে কয়লা সংগ্রহের সময় প্রাণ হারিয়েছেন বাংলাদেশি যুবক ইউনুছ আলী।
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে কয়লা সংগ্রহের সময় মাটি ধসে ইউনুছ আলী (২২) নামে এক যুবকের মৃত্যু ঘটে।
বুধবার (৯ সেপ্টেম্বর) ভোরে, সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্তের নিকটবর্তী একটি কয়লা কোয়ারিতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইউনুছ আলী তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের লালঘাট গ্রামের ছমির উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের দিকে ১০ থেকে ১৫ জনের একটি শ্রমিক দল কয়লা সংগ্রহের উদ্দেশ্যে চারাগাঁও সীমান্তের গোপন পথ দিয়ে ভারতে প্রবেশ করে। পরে তারা ভারতের অভ্যন্তরে একটি কয়লা কোয়ারির গুহায় প্রবেশ করে কয়লা সংগ্রহ করতে থাকে। এক পর্যায়ে মাটি ধসে ইউনুছ আলী নিচে চাপা পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
এ সময় তার সঙ্গে থাকা অন্যান্য শ্রমিকরা গুহা থেকে বের হয়ে বাংলাদেশে ফিরে এসে ইউনুছের পরিবারের সদস্যদের তার মৃত্যুর খবর জানান। পরে, স্বজন ও তার সঙ্গে থাকা শ্রমিকদের সহযোগিতায় দুপুর ১২টার দিকে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়।
এ বিষয়ে তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, "পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
সুনামগঞ্জ বিজিবি ব্যাটালিয়ন-২৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "নিহতের সঙ্গে থাকা অন্যদের নাম-ঠিকানা সংগ্রহ করা হচ্ছে। অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন