প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ফরিদপুরে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল ও প্রাইভেট কার শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৪টার দিকে শহরের সরকারি রাজেন্দ্র কলেজের সামনে থেকে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর উদ্যোগে শোভাযাত্রাটি বের হয়।
এতে শতাধিক মোটরসাইকেল ও একাধিক প্রাইভেট কার অংশ নেয়। অংশগ্রহণকারীদের গায়ে ছিল আর্জেন্টিনা দলের জার্সি এবং হাতে ছিল দেশটির জাতীয় পতাকা।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিভিন্ন বয়সী ফুটবলপ্রেমীরা এতে অংশ নেন। আর্জেন্টিনার পতাকা ও জার্সিতে সজ্জিত সমর্থকদের উপস্থিতিতে পুরো পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে। সড়কের দুই পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষও শোভাযাত্রা উপভোগ করেন।
আয়োজকদের ভাষ্য, প্রিয় দল আর্জেন্টिनার প্রতি সমর্থন ও ভালোবাসা প্রকাশের পাশাপাশি আসন্ন বিশ্বকাপকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহ সৃষ্টি করতেই এ আয়োজন করা হয়েছে।
তারা আশা প্রকাশ করেন, গত বিশ্বকাপের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে এবারও আর্জেন্টিনা শিরোপা জিতবে।
সমর্থকদের অনেকে বলেন, বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যকার একটি রোমাঞ্চকর লড়াই দেখতে চান তারা।
তাদের মতে, চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের ফাইনাল বিশ্ব ফুটবলের অন্যতম সেরা আকর্ষণ হয়ে উঠবে।
সংবাদ লেখা পর্যন্ত শোভাযাত্রাটি ফরিদপুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করছিল এবং শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কর্মসূচি চলছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন