প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নওগাঁ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অবৈধভাবে ৯ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশের দিকে পুশ-ইন করার চেষ্টা করেন। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যথাযথ পদক্ষেপের কারণে তাদের এই চেষ্টা ব্যর্থ হয়েছে। সীমান্তের শূন্য রেখায় অবস্থান নেওয়া ওই ৯ জনকে পরে বিএসএফ ভারতীয় ভূখণ্ডের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম।
সূত্র অনুসারে, বুধবার (২৪ জুন) ভোর ৪টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধীনস্থ আদাতলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২৪৪/এমপি এর নিকটবর্তী এলাকায় বিএসএফের এলেনপুর ক্যাম্পের সদস্যরা ৩ জন পুরুষ, ৩ জন নারী এবং ৩ জন শিশুসহ মোট ৯ জনকে জোরপূর্বক বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালায়। এ সময় সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে পদক্ষেপ গ্রহণ করে ওই প্রচেষ্টা ব্যর্থ করে দেন।
বিজিবি জানায়, বিজিবির বাধায় ওই ব্যক্তিরা অনুপ্রবেশে ব্যর্থ হয়ে সীমান্তের শূন্য লাইন থেকে ১০০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান নিতে বাধ্য হয়। এরপর বিজিবি ওই এলাকায় কড়া নজরদারি বজায় রাখে। সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী, ভারতের অভ্যন্তরে ১৫০ গজের মধ্যে ওই ব্যক্তিদের আর কোনো অবস্থান বা চলাচল দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, বিজিবির কঠোর অবস্থানের কারণে রাতের কোনো সময় বিএসএফের সদস্যরা তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে গেছে।
নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, ধারণা করা হচ্ছে যে, শূন্য রেখায় অবস্থান করা ৯ জন ভারতীয় নাগরিককে রাতের কোনো এক সময় বিএসএফ ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে। বিজিবি সীমান্ত পরিস্থিতি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় বিজিবির সার্বক্ষণিক নজরদারি ও টহল জোরদার করা হয়েছে, যাতে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধ করা সম্ভব হয়। বর্তমানে সীমান্ত পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও শান্ত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন