প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক ফলপ্রসূ হয়েছে, এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি আরও উল্লেখ করেন, বৈঠক শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন। পরবর্তীতে তিনি জাপানের বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনা পরিদর্শন করেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় রাতে টোকিওতে বাংলাদেশ দূতাবাসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘বাংলাদেশের ও শিল্পায়নে জাপানের অভিজ্ঞতা কাজে লাগানোর লক্ষ্যে প্রধানমন্ত্রী দেশটির বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও স্থাপনা পরিদর্শন করেছেন’।
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের উন্নয়নের উদ্দেশ্যে জাপান সফর করছেন উল্লেখ করে আতিকুর রহমান বলেন, দেশের অর্থনীতি ও বিভিন্ন প্রতিষ্ঠানকে আরও কার্যকর করার পাশাপাশি শিল্পায়নের নতুন সুযোগ সৃষ্টির জন্য সরকার কাজ করছে।
আতিকুর রহমান আরও জানান, দেশের মানুষের কল্যাণ ও উন্নয়ন নিশ্চিত করতে প্রধানমন্ত্রী বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছেন। জাপান সফরের কর্মসূচিগুলোও বাংলাদেশের উন্নয়ন সম্ভাবনা সম্প্রসারণের লক্ষ্যেই পরিকল্পিত।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন