প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নেত্রকোনার পূর্বধলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে পুলিশ। এ সময় জুয়া খেলার দুই বান্ডেল তাস, নগদ ৪ হাজার ৪৯০ টাকা ও জুয়া খেলার কাজে ব্যবহৃত দুটি পুরোনো প্লাস্টিকের বস্তা জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে দোকান মালিকসহ কয়েকজন পালিয়ে যান।
রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে উপজেলার ৫ নম্বর ধলামূলগাঁও ইউনিয়নের জামধলা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। সোমবার (১২ অক্টোবর) বিকেলে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
আটক ব্যক্তিরা হলেন—মো. মাসুদ খান (৫৫), মো. জাহেদ আলী (৫৬), মো. সারোয়ার আলম ওরফে বুলবুল (৪৬), মো. আবুল কাশেম (৫০), ইমরান আহম্মেদ খান রিংকু (৫০), মো. রইছ উদ্দিন (৪০) ও মো. আব্দুল হান্নান (৪৩)।
পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোনা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পূর্বধলা থানার এসআই মো. রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়। এ সময় দোকান মালিক তাইজ উদ্দিন ও রাশিদ মন্ডলসহ অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজন পালিয়ে যান।
পুলিশ জানায়, প্রকাশ্যে টাকার বিনিময়ে জুয়া খেলা এবং জুয়ার আসর বসানোর অভিযোগে আটক ও পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে পূর্বধলা থানায় মামলা করা হয়েছে। আটক ব্যক্তিদের যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন