প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নীলফামারীর সৈয়দপুরে ক্রীড়া সামগ্রীর অভাবে খেলাধুলা বন্ধ হয়ে যাক, তা কারও কাম্য নয় বলে উল্লেখ করেছেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা। তিনি জানান, ক্রীড়া সামগ্রীর অভাবে খেলাধুলা বন্ধ হোক, এটা কারও উদ্দেশ্য নয়। তরুণদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব সময় প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।
তিনি নলেন, স্থানীয় খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের মনোবল ক্রীড়া সামগ্রীর অভাবে যেন দুর্বল না হয়, খেলাধুলা যেন বন্ধ না হয়, সেই দিকে তিনি বিশেষ নজর দেবেন। এ সময় তিনি আরও বলেন, খেলাধুলা শুধু শারীরিক সুস্থতাও নিশ্চিত করে না, বরং যুবসমাজকে মাদক, অপরাধ ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই মাঠভিত্তিক ক্রীড়া কার্যক্রম অব্যাহত রাখতে উপজেলা প্রশাসন সব সময় ইতিবাচক ভূমিকা পালন করবে।
খেলাধুলার বিষয়ে স্থানীয় এক ক্রীড়াবিদ বলেন, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা একজন অত্যন্ত ভাল মনের মানুষ। তিনি যেভাবে ক্রীড়া সামগ্রী ও প্রয়োজনীয় সহযোগিতা খেলোয়াড়দের দিয়ে আসছেন, তা প্রশংসনীয়। এমন সহযোগিতা অব্যাহত থাকলে উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত টুর্নামেন্ট ও অনুশীলন আরও গতিশীল হবে। এতে নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরির পাশাপাশি যুবসমাজের মধ্যে সুস্থ বিনোদন ও সামাজিক সম্প্রীতি আরও জোরদার হবে। জানা গেছে, সম্প্রতি তিনি ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও তরুণদের খেলাধুলামুখী করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন। উপজেলা প্রশাসনের এই উদ্যোগে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ইতোমধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন