প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রায় দুই দশকের বিরতি শেষে আবারও বিশ্বখ্যাত লাতিন পপ তারকা শাকিরা মিশরের ঐতিহাসিক গিজার পিরামিডে কনসার্ট করতে যাচ্ছেন।
এই বহুল প্রতীক্ষিত কনসার্ট আগামী ২৮ নভেম্বর বিশ্ব ঐতিহ্যের অন্যতম এই প্রতীকী ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এর আগে ২০০৭ সালে শাকিরা একই স্থানে পারফর্ম করেছিলেন, যা ভক্তদের কাছে স্মরণীয় হয়ে আছে।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এই মেগা কনসার্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে বিনোদন প্রতিষ্ঠান ভেঞ্চার লাইফস্টাইল-এর আয়োজনে। এর আগে প্রতিষ্ঠানটি জেনিফার লোপেজ, জন লিজেন্ড, কেটি পেরি এবং ডেমি লোভাটোর মতো বিশ্বখ্যাত শিল্পীদের মধ্যপ্রাচ্যে কনসার্টের আয়োজন করেছে।
বর্তমানে শাকিরা নতুন অ্যালবাম এবং বিশ্বব্যাপী আলোচিত ‘লাস মুজেরেস ইয়া নো লোরান’ অ্যালবামকে ঘিরে বিশ্ব সফরে ব্যস্ত সময় পার করছেন। তিনি তিন দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক সংগীতাঙ্গনে সফল এই শিল্পী হিসেবে পরিচিত, যার ঝুলিতে রয়েছে ৯৫ মিলিয়নেরও বেশি রেকর্ড বিক্রি এবং একাধিক গ্র্যামি ও লাতিন গ্র্যামি পুরস্কার।
মিশরে প্রত্যাবর্তন নিয়ে এক বিবৃতিতে শাকিরা জানিয়েছেন, "আমি মিশরের গিজার পিরামিডে পারফর্ম করতে পেরে অত্যন্ত আনন্দিত। আমি আপনাদের সবাইকে ভালোবাসি।" তার এই ঘোষণার পর থেকে মিশরের দর্শক এবং বিশ্বের বিভিন্ন দেশের ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি হয়েছে।
আয়োজকদের প্রত্যাশা, গিজার পিরামিডে শাকিরার এই প্রত্যাবর্তন চলতি বছরের অন্যতম আলোচিত আন্তর্জাতিক সংগীত আয়োজনে পরিণত হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন