প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর বিভিন্ন এলাকায় গত দুইদিনে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ ২৮৮০টি মামলা করেছে। গত বৃহস্পতিবার ও শুক্রবার ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে। আজ শনিবার (১৩ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি।
ডিএমপির তথ্যমতে, ট্রাফিক-রমনা বিভাগে ১৭টি বাস, ১টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি ও ৩৭টি মোটরসাইকেলসহ মোট ১২০টি মামলা করা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৯টি বাস, ৯টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ১৪৫টি মোটরসাইকেলসহ মোট ২১৫টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩০টি বাস, ৫টি ট্রাক, ৩৭টি কাভার্ডভ্যান, ১৮৭টি সিএনজি ও ৩৫০টি মোটরসাইকেলসহ মোট ৪৮৩টি মামলা করা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩৭টি বাস, ১৯টি ট্রাক, ৪৭টি কাভার্ডভ্যান, ৫০টি সিএনজি ও ১৪২টি মোটরসাইকেলসহ মোট ৪১৪টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১০টি বাস, ৪টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ৩৮টি সিএনজি ও ১১১টি মোটরসাইকেলসহ মোট ২৪৬টি মামলা করেছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৫টি বাস, ৯টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৮৯টি সিএনজি ও ৩৯৬টি মোটরসাইকেলসহ মোট ৬২১টি মামলা করা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৫০টি বাস, ১১টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ৫৪টি সিএনজি ও ১০৯টি মোটরসাইকেলসহ মোট ৩১৮টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২৯টি বাস, ৭টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ২৬টি সিএনজি ও ৯০টি মোটরসাইকেলসহ মোট ২৬৩টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৫৯৮টি গাড়ি ডাম্পিং ও ৪০০টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানায় পুলিশ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন