০৪:০২ পি.এম
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান চুক্তি নিয়ে আলোচনার মধ্যেই
সরবরাহ ও চাহিদার সমন্বয় বাড়ানোর লক্ষ্যে তেহরান সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও)-এর
সদস্য দেশগুলোর মধ্যে একটি জ্বালানি কনসোর্টিয়াম গঠনের খসড়া পেশ করেছে।
আরও পড়ুন: অ্যামনেস্টির আহ্বান: পোশাক শ্রমিকদের ১৭ হাজার টাকার ন্যূনতম মজুরি পুনর্বিবেচনা করুন
স্থানীয় সময় শনিবার (২০ জুন) ইরানের উপ-জ্বালানি মন্ত্রী মোস্তফা রাজাবি বলেছেন, মস্কোতে এসসিও-র জ্বালানি মন্ত্রীদের এক বৈঠকে দেশটি জ্বালানি কনসোর্টিয়ামের গঠনতন্ত্র সম্বলিত একটি খসড়া প্রস্তাব সদস্যদের কাছে জমা দিয়েছে।
এসসিও নেতাদের পরবর্তী শীর্ষ সম্মেলনে খসড়া প্রস্তাবটি পর্যালোচনা ও গৃহীত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
রাজাবি বলেন, সদস্য দেশগুলোতে বিদ্যুৎ ঘাটতির সমাধান হিসেবে ইরান এসসিও সদস্যদের বিদ্যুৎ গ্রিড সমন্বয়েরও প্রস্তাব দিয়েছে।
এই কর্মকর্তা উল্লেখ করেন, ২০২৪ সালে এসসিও-র একটি বৈঠকে এই ধারণাটি প্রথম উত্থাপন করা হয়েছিল এবং সদস্যরা বিদ্যুৎ গ্রিড সমন্বয়ের জন্য ইরানের প্রস্তাবিত খসড়া নথিটিকে স্বাগত জানিয়েছে।
আরও পড়ুন: ট্রাম্পের শুল্ক আরোপের পর বিভিন্ন দেশের পণ্যের ওপর মার্কিন শেয়ারবাজারে ধস
বিশেষজ্ঞরা মনে করেন, এসসিও-র মধ্যে একটি জ্বালানি কনসোর্টিয়াম প্রতিষ্ঠা সদস্য দেশগুলোর জ্বালানি অবকাঠামোর ব্যাপক উন্নতি এবং জোটের মধ্যে বৃহত্তর অর্থনৈতিক সহযোগিতাকে উৎসাহিত করতে পারে।
ইরানের উপ-জ্বালানি মন্ত্রী, যিনি দেশটির রাষ্ট্রীয় বিদ্যুৎ কোম্পানিরও প্রধান।
তিনি বলেছেন, ইরান একটি অভ্যন্তরীণ সৌর সম্প্রসারণ কর্মসূচি এবং মিত্র দেশগুলোর সঙ্গে বৃহত্তর সহযোগিতার মাধ্যমে তার বিদ্যুৎ সরবরাহের উৎসকে আরও বৈচিত্র্যময় করতে চায়।
ইরানের শীর্ষ এই কূটনৈতিক বলেন, তেহরান এসসিও সদস্যদের মধ্যে বিদ্যুৎ সহযোগিতা বাড়াতে চায়, যার মধ্যে আঞ্চলিক বিদ্যুৎ বাণিজ্য বাজার প্রতিষ্ঠা এবং স্মার্ট গ্রিড সম্প্রসারণের জন্য যৌথ প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে।
আরও পড়ুন: বিশ্ববাজারে স্বর্ণের দামে ৩ শতাংশ বড় পতন
তিনি আরও বলেন, ইরান ইতোমধ্যে এক বছরে তার সৌর সক্ষমতা পাঁচগুণ বাড়িয়েছে এবং একই সঙ্গে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বাড়ানোর কর্মসূচিও চালিয়ে যাচ্ছে।
সূত্র: ফারস নিউজ এজন্সি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন