প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশের মানুষ দ্বিচারিক রাজনৈতিক দলকে বিশ্বাস করে না, এমন মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক জান্নাতুল নৌরিন উর্মি।
তিনি বলেন, ‘তারা (জামায়াত) দেশের যেকোনো রেভল্যুশনের ক্রেডিট নিতে চেষ্টা করে।
লিখিত দলিল না থাকলে তারা বলত, দেশটাও তারা স্বাধীন করেছে।’ গণমাধ্যমের এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
জান্নাতুল নৌরিন উর্মি আরো বলেন, ‘তারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ভর করে ধর্মকে পুঁজি করে রাজনীতি করে।
তারা নারীর স্বাধীনতাকে এক প্রকারের কুক্ষীগত করার চেষ্টা করে।
তারা সব সময় চেষ্টা করে যে কোনো রেভল্যুশনের ক্রেডিটটা নিতে।’
এছাড়া, তিনি জানান, ‘দ্বিচারী রাজনৈতিক দলকে কখনই বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না।
জুলাই এদেশের আপামর জনগণের। জুলাইয়ের কোনো স্টেকহোল্ডার কিংবা কোনো মাস্টারমাইন্ড নেই।
জুলাই সবার মস্তিষ্কে ছিল। স্বাধীনতার চেতনা যেমন সবার। জুলাই সবার।’
ছাত্রদলের এ নেত্রী বলেন, ‘একটি গোষ্ঠী আছেন যারা সব সময় সুযোগবাদী।
যারা সব সময় পাওয়ার সেন্টিক পলিটিকসকে পছন্দ করে।
স্বাধীনতার সময় তারা স্বাধীনতাবিরোধী গোষ্ঠী ছিল।
পরে তারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ভর করে, ধর্মকে পুঁজি করে তারা নারীর স্বাধীনতাকে কুক্ষীগত করার স্বপ্ন নিয়ে সব সময় চেষ্টা করে যে কোনো রেভল্যুশনের ক্রেডিটটা নিতে।’
উদাহরণ টেনে তিনি বলেন, ‘সেদিন একজন সংসদ সদস্য বললেন, যে তার বাবা শহীদ মুক্তিযোদ্ধা ছিলেন।
পরে জানা গেল তার পিতা মুক্তিযুদ্ধের ১০ বছর পরে জন্মগ্রহণ করেছেন।
এ ধরনের গালবাজি কথা রাজনীতির ময়দানে সংসদে অনেক মানুষই বলতে পারে।
কিন্তু বাংলাদেশের মানুষ তাদের নেতৃত্বে কোনো দিন কোনো অধিকারের আন্দোলন করবে না।
কারণ দ্বিচারী রাজনৈতিক দলকে কখনওই বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না।’
তিনি আরো বলেন, ‘জুলাইয়ে কিছু তরুণদের প্রতি আমার অনেক স্বপ্ন ছিল, ভরসা ছিল।
তারা সমন্বয়ক নামে জনগণের যে ভরসা এবং তারুণ্যের একটি দল তারা সে ভরসার জায়গায় দাঁড়াতে পারেনি।
আমার বন্ধুরা ছিল, সহযোদ্ধারা ছিল।
তারা সেই ভরসার জায়গায় দাঁড়াতে পারেনি।
আমরা আশা রাখি যে সাম্যের রাজনীতিতে তারা মানুষের জনমুখী কাজ করে মানুষের মাঝেই ফিরে আসবে।’
উর্মি বলেন, ‘শুধু বিএনপি একটি দলই থাকবে বলে আমি আশা রাখি না।
আমি ছাত্রদল করলেও আমার আশা যে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হবে।
তারেক রহমান জাতীয়তাবাদকে সার্বজনীন করছেন।
জুলাই যেমন সার্বজনীন ছিল।
জুলাই আমাদের সবার।
জুলাই রিয়া গোপের, জুলাই ওয়াসিমের, জুলাই আবু সাঈদের, জুলাই রিকশাচালকদের।
জুলাই এদেশের এলিটদের, এদেশের মধ্যবিত্ত এবং নিম্নব্ত্তি সব মানুষের জুলাই।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন