০৫:২৮ এম
কামরুল ইসলাম প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রটোকল অফিসার-২ পদে নিয়োগ পেয়েছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা সোমবার (১ জুন) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. গোলাম রব্বানী।
প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে, কামরুল ইসলামকে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ (গ্রেড-৬) পদে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো, তবে তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে এই পদে নিয়োগ দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: জাতিসংঘে মানবাধিকারভিত্তিক অর্থনৈতিক নীতিনির্ধারণের আহ্বান বাংলাদেশ
এতে উল্লেখ করা হয়েছে, এ নিয়োগের অন্য শর্তগুলো চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এই আদেশটি জারি করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন