প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সকাল থেকে রাত অবধি কাজের শেষ নেই। অফিস, ব্যবসা, সংসার, বা ব্যক্তিগত দায়িত্ব; সবকিছু সামলাতে গিয়ে নিজের জন্য সময় বের করা কঠিন হয়ে পড়ে। প্রতিদিনের এই ব্যস্ততা থেকে অন্তত এক দিনের বিরতি নেওয়ার প্রয়োজনীয়তা মনে করিয়ে দিতে পালিত হয় ‘জিরো টাস্কিং ডে’ বা কাজ না করার দিবস। আজ রোববার (১ নভেম্বর), দিনটি সেই বিশেষ দিবস।
প্রতি বছর নভেম্বরের প্রথম রোববার পালন করা হয় জিরো টাস্কিং ডে (Zero Tasking Day)। এই দিনটির মূল ভাবনা হলো, অন্তত একটি দিন কাজের তালিকা, সময়সীমা ও দায়িত্বের চাপ থেকে দূরে থাকা। এদিন নতুন কোনো কাজ শেষ করার তাড়া না রেখে নিজের পছন্দমতো সময় কাটানো কিংবা একেবারেই কিছু না করার জন্য উৎসাহিত করা হয়।
যেভাবে শুরু হলো দিবসটি
লেখক ও জীবনযাপনবিষয়ক পরামর্শক ন্যান্সি ক্রিস্টি জিরো টাস্কিং ডে পালনের ধারণাটি সামনে নিয়ে আসেন। ব্যস্ত জীবনে কাজের তালিকা থেকে একের পর এক দায়িত্ব শেষ করাকেই মানুষ অধিক গুরুত্ব দেয়। এর বাইরেও নিজের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া এবং ব্যক্তিগত ভালো লাগাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরাই ছিল তার উদ্দেশ্য।
দিনটির সঙ্গে ডে-লাইট সেভিং টাইম বা দিবালোক সাশ্রয়ী সময়ের সম্পর্কও রয়েছে। যুক্তরাষ্ট্রসহ যেসব দেশে এই সময় গণনার নিয়ম চালু আছে, সেখানে নভেম্বরের প্রথম রবিবার ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়। ফলে অতিরিক্ত পাওয়া এক ঘণ্টা কাজের পেছনে ব্যয় না করে বিশ্রাম ও নিজের যত্নে কাজে লাগানোর ধারণা থেকেই দিবসটির প্রচলন।
সূত্র: ডেজ অব দ্য ইয়ার
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন