প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর কুড়িল বিশ্বরোডের ৩০০ ফিট এক্সপ্রেসওয়ে এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির প্রাইভেটকারের ধাক্কায় আনুমানিক ৬০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় মো. ইমরান (২৬) নামের এক যুবক আহত হয়ে পড়েন।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৯টার দিকে ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।
মো. লিজন নামের একজন ব্যক্তি তাদের হাসপাতালে নিয়ে যান। তিনি বলেন, "রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি প্রাইভেট কারে ধাক্কায় দুজন গুরুতর আহত হন।" পরে তাদেরকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। আহত যুবক ইমরান বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরও জানান, আহত ইমরান মগবাজার এলাকায় বসবাস করেন এবং টেইলার্সের কারিগর হিসেবে কাজ করেন।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান গণমাধ্যমকে বলেন, "জরুরি বিভাগে আহত ইমরানের চিকিৎসা চলছে।" তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন