প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তরুণ ও উদীয়মান ক্রিকেটারদের খেলাধুলার সুযোগ বৃদ্ধি করার জন্য নতুন ওয়ানডে টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে।
এই নতুন প্রতিযোগিতা বাংলাদেশ অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ দলের নিয়ে আগামী ২৮ আগস্ট থেকে শুরু হবে।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের সমস্ত ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিদিনের ম্যাচ সকাল সাড়ে ৯টায় শুরু হবে। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ দল মুখোমুখি হবে। একদিন বিরতির পর ৩০ আগস্ট মাঠে নামবে অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ দল।
৫০ ওভারের এই প্রতিযোগিতার প্রথম পর্বটি হবে ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। অর্থাৎ, প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। এই কারণে লিগ পর্বেই প্রতিটি দলের ক্রিকেটাররা অন্তত চারটি করে ম্যাচ খেলার সুযোগ পাবেন।
লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল আগামী ৯ সেপ্টেম্বর ফাইনালে মুখোমুখি হবে। এখানে নতুন এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন নির্ধারিত হবে।
বিসিবির এই উদ্যোগের উদ্দেশ্য হলো তরুণ ক্রিকেটারদের নিয়মিত প্রতিযোগিতামূলক ক্রিকেটের মধ্যে রাখা এবং তাদের ম্যাচ খেলার অভিজ্ঞতা বাড়ানো। সংশ্লিষ্টদের আশা, এই টুর্নামেন্টের মাধ্যমে বয়সভিত্তিক ক্রিকেট থেকে জাতীয় দলের পাইপলাইনে থাকা ক্রিকেটারদের প্রস্তুতি আরও শক্তিশালী হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন