০১:৪৫ এম
সাভারের আশুলিয়ায় হাতবোমা তৈরির সময় রনি নামে এক যুবকের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে।
শনিবার (১১ জুলাই) বিকেল বেলা আশুলিয়ার জামগড়ার রূপায়ণ মাঠ এলাকার ইমরানের মালিকানাধীন বাড়ির একটি কক্ষে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর রনিকে উদ্ধার করে তার পরিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় হাতবোমা তৈরির জন্য ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
আহত রনির বাবার নাম রিপন। তিনি ওই বাড়ির কেয়ারটেকার হিসাবে কর্মরত ছিলেন।
আরও পড়ুন: (ছবি আছে) জিয়ানগরে ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করে টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন
পুলিশ জানায়, বিকেলে ওই এলাকায় হাতবোমা (ককটেল) বিস্ফোরণের খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে গিয়ে হাতবোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করার চেষ্টা করা হয়। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগে রনির পরিবার তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের দিকে রওনা দেয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিদর্শন করেছে। একইসঙ্গে হাতবোমা তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন