প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইনকিলাব মঞ্চের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এই আংশিক কমিটি আট সদস্যবিশিষ্ট এবং এতে আবদুল্লাহ আল জাবেরকে আহ্বায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছে। এছাড়া ফাতিমা তাসনিম জুমাকে সদস্যসচিব করা হয়েছে।
এ ছাড়া শহীদ শরিফ ওসমান বিন হাদিকে এই সংগঠনের আজীবন মুখপাত্র ঘোষণা করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা ৭টায় ইনকিলাব মঞ্চের সাধারণ সভায় সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সংগঠনের নতুন এই কমিটি নির্বাচন করা হয়।
পরে রাতে মঞ্চের ফেসবুক পেজে নতুন কমিটির কথা জানানো হয়।
গত বছরের ডিসেম্বরে শহীদ হন ওসমান হাদি। ওই সময় তিনি সংগঠনটির আহ্বায়ক ও মুখপাত্র ছিলেন। তাঁর সঙ্গে মঞ্চের সদস্যসচিবের দায়িত্বে ছিলেন আবদুল্লাহ আল জাবের, এবং এবার তিনি সংগঠনটির আহ্বায়ক হলেন।
নতুন কমিটিতে সদস্যসচিব নির্বাচিত হওয়া ফাতিমা তাসনিম এর আগে সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব ছিলেন। গত বছরের সেপ্টেম্বরে ইসলামী ছাত্রশিবির-সমর্থিত প্যানেল থেকে তিনি ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।
ঘোষিত এই কমিটির অন্যান্য সদস্য হলেন সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম (রাফসান রাকিব), সহসাংগঠনিক সম্পাদক শোয়াইব বিন আহসান সিয়াম, দপ্তর সম্পাদক রায়হান আহমেদ, অর্থ সম্পাদক মুহাম্মদ ওমায়ের, মিডিয়া ও প্রচার সম্পাদক নাঈম ইবনে জহির এবং সহমিডিয়া ও প্রচার সম্পাদক হাবিবুল্লাহ মিসবাহ।
একই সঙ্গে সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ ও যোগ্য ও সক্রিয় সদস্যদের মূল্যায়নের মাধ্যমে আংশিক কমিটিকে পূর্ণাঙ্গ করার উদ্দেশ্যে একটি সার্চ কমিটিও গঠন করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, জি এ সাব্বিরকে এই কমিটির আহ্বায়ক আর মাসুদুর রহমান আদনানকে সদস্যসচিব করা হয়েছে। আরও সদস্য হিসেবে আছেন আসাদুজ্জামান আসাদ, হিশাম ইব্রাহিম, শান্তা আক্তার ও শাফিন শাররাজ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন