প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানিয়েছেন, ২৮ জুন তারিখ থেকে বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা স্বাভাবিকভাবে দেয়া হবে। তার পাশাপাশি, মানবতাকে মাথায় রেখে প্রয়োজনের তাগিদে বাংলাদেশিদের জন্য মেডিকেল ভিসাও চালু থাকবে।
বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টার পরিদর্শনের পর তিনি এসব কথা বলেন।
হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এ কথা জানিয়ে বলেন, মানবতাকে মাথায় রেখেই প্রয়োজনের তাগিদে বাংলাদেশিদের জন্য মেডিকেল ভিসা চালু থাকবে। আপাতত ঢাকায় ২টি এবং চট্টগ্রাম, সিলেট, খুলনায় মোট ৫টি ভিসা সেন্টার থেকে টুরিস্ট ভিসা প্রদান করা হবে। সবার পরে ধীরে ধীরে সকল সেন্টারগুলো চালু করা হবে।
তিনি আরও বলেন, আগামী ২৮ জুন থেকেই বাংলাদেশিদের জন্য আবার পর্যটন ভিসা (টুরিস্ট ভিসা) দেওয়ার কার্যক্রম শুরু হবে। এই ভিসা আবার চালুর ঘোষণা দেওয়া হয়েছে দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনার ভিসা সেন্টারগুলো থেকে একযোগে ভিসা কার্যক্রম শুরু হবে।
দীনেশ ত্রিবেদী বলেন, যখন বাংলাদেশে বেনাপোল হয়ে আসছিলাম, তখনই ভিসার প্রশ্নটি উঠে আসে। আমি দেখেছি, ভিসা একটি অত্যন্ত জরুরি বিষয়। তাই এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
এদিন দীনেশ ত্রিবেদী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তার ক্রেডেনসিয়াল পেশের পর আনুষ্ঠানিকভাবে ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে শুক্রবার (১২ জুন) তিনি পেট্রাপোল বন্দর হয়ে বেনাপোল পৌঁছালে, শূন্যরেখায় তাকে অভ্যর্থনা জানান বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ভারতীয় দূতাবাস ও বেনাপোল স্থলবন্দরের প্রতিনিধিরা।
গত ৫ জুন দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিক প্রক্রিয়ার অংশ হিসেবে, দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে তিনি ক্রেডেনসিয়াল গ্রহণ করেন।
ভারতের জাতীয় রাজনীতির পরিচিত মুখ দীনেশ ত্রিবেদী ১৯৫০ সালে নয়াদিল্লিতে জন্মগ্রহণ করেন। গুজরাটি বংশোদ্ভূত হলেও কলকাতায় তার বেড়ে ওঠা। বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে তার দীর্ঘদিনের নিবিড় সম্পর্ক রয়েছে। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বাণিজ্যে স্নাতক এবং যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন তিনি।
দীর্ঘ রাজনৈতিক জীবনে কংগ্রেস, জনতা দল ও তৃণমূল কংগ্রসে সক্রিয় থাকার পর ২০২১ সালে বিজেপিতে যোগ দেন দীনেশ ত্রিবেদী। পশ্চিমবঙ্গ থেকে একাধিকবার রাজ্যসভা ও লোকসভার সদস্য নির্বাচিত হয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মন্ত্রিসভায় রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।
চলতি বছরের এপ্রিলে বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে তার নিয়োগের ঘোষণা দেয় নয়াদিল্লি। তিনি প্রণয় কুমার ভার্মারের স্থলাভিষিক্ত হয়েছেন। সাধারণত এ ধরনের গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদে পেশাদার কূটনীতিকদের নিয়োগ দেয়া হয়। তবে এবার একজন অভিজ্ঞ রাজনীতিবিদকে বেছে নিয়েছে ভারত সরকার।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন