প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নওগাঁ জেলার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জাস্টিস এন্ড কেয়ার, বাংলাদেশ-এর সৌজন্যে মানব পাচার প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোশারফ হোসেন অতিরিক্ত আইজিপি (অব.) এবং অ্যাডভাইজার,জাস্টিস এন্ড কেয়ার বাংলাদেশ।
এ সময় মানব পাচার প্রতিরোধ, ভুক্তভোগীদের সুরক্ষা, আইনগত সহায়তা, পুনর্বাসন কার্যক্রম এবং এ সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা মানব পাচার রোধে পুলিশ, প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা এবং বেসরকারি সংগঠনসমূহের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
কর্মশালায় অংশগ্রহণকারী কর্মকর্তারা মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে মতামত প্রদান করেন। অনুষ্ঠানটি অংশগ্রহণকারীদের মধ্যে বিষয়টি সম্পর্কে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন