প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিরাজগঞ্জের সলঙ্গা থানার পাঁচলিয়া বাজার এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ নারী ছিনতাইকারী চক্রের সন্দেহে ১১ জন নারীকে আটক করেছে পুলিশ। আটক নারী ব্যক্তিরা সবাই ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধর্মমণ্ডল গ্রামের মেয়েও বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরবর্তী সময়ে, মঙ্গলবার (৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী।
আটক নারীদের মধ্যে রয়েছেন— সুফিয়া খাতুন, খোদেনা আক্তার দিলারা, হামিদা আক্তার মিনা, পারভীন, বৃষ্টি, রজিনা আক্তার সায়দা, বিউটি খাতুন, শেফা আক্তার, তামান্না, জুমা এবং সুবিনা আক্তার লাকী।
পুলিশ জানায়, পাঁচলিয়া বাজার এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালানোর সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করেন। পরে নারী পুলিশের সহায়তায় তাদের আটক করা হয়।
সলঙ্গা থানার ওসি আসলাম আলী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারীরা দেশের বিভিন্ন এলাকায় স্বল্প সময়ের জন্য বাসা ভাড়া নিয়ে সংঘবদ্ধভাবে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে পুলিশ। তবে এসব অভিযোগের বিষয়ে তদন্ত ও বিচারিক প্রক্রিয়া এখনো চলমান রয়েছে।
এ ঘটনায় সলঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে আটক ১১ জনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন