প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইটের চলাচল স্থগিতের মেয়াদ বৃদ্ধি করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত এই রুটে বিমানের ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। মঙ্গলবার রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সৌদি আরবের সাম্প্রতিক বিমান হামলার কারণে সৃষ্ট পরিস্থিতি এবং যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এ রুটে নিয়মিত ফ্লাইট চলাচল স্থগিতের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। ১৬ ডিসেম্বরের পর ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট পরিচালনার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। তবে সৌদি আরবের অন্য তিনটি রুটে বিমানের ফ্লাইট চলাচল স্বাভাবিক থাকবে। ঢাকা-জেদ্দা, ঢাকা-দাম্মাম ও ঢাকা-মদিনা রুটে পূর্বনির্ধারিত সিদ্ধান্ত ও সময়সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালিত হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে জেদ্দা, দাম্মাম ও মদিনা রুটে ভ্রমণ করে সৌদি আরব যেতে পারবেন। টিকিট ও ভ্রমণ-সংক্রান্ত হালনাগাদ তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমানের সেলস সেন্টারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে বিমান সংস্থাটি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন