প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে চরম অস্থির সময়ের মুখোমুখি হয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর নিজেদের দলের নিয়ন্ত্রণ হাতছাড়া হওয়ার অবস্থার সম্মুখীন হয়েছে। এই পরিস্থিতিতে, দলটির ৮০ বিধায়কের মধ্যে ৬০ জন বিদ্রোহী হয়ে মমতার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।
বিধানসভা নির্বাচনে ভরাডুবির ফলস্বরূপ দীর্ঘ ১৫ বছর রাজ্য শাসনকারী দলটিই চরম অস্তিত্ব সংকটে আছে। বুধবার (৩ জুন) ৬০ বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বিধানসভায় প্রধান বিরোধী দল হিসেবে তাদের স্বীকৃতি নিশ্চিত করেছেন।
এই নাটকীয় পরিস্থিতির পর সন্ধ্যায় মমতা তৃণমূলের সব কমিটি ভেঙে দেন।
বুধবার সকালে বিদ্রোহী বিধায়কদের পক্ষে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা বিধানসভায় গিয়ে স্পিকারের কাছে ৬০ জন মোট সাক্ষরের পক্ষে চিঠি জমা দেন। পরে বিকেল সাড়ে ৪টায় বিধানসভায় প্রধান বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়া হয়েছে।
রাজ্য সচিবালয় নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে চলা প্রশাসনিক বৈঠকে প্রায় সকল বিদ্রোহী বিধায়ক অংশগ্রহণ করেন।
এই চরম অস্থির সময়ের মধ্যে মমতা তৃণমূলের পশ্চিমবঙ্গ ও সব শাখা কমিটি ভেঙে দিয়েছেন। ফলে বিধানসভা ও দলীয় নেতৃত্বের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে ঠিক কী পরিস্থিতি অপেক্ষা করছে, সেটিই এখন দেখার বিষয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন