প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিরিয়ার রাজধানী দামেস্কের হেজাজ এলাকায় একটি ক্যাফের ভেতরে বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, বিস্ফোরণে আহতদের সংখ্যা কয়েকজন। এ তথ্যটি দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার বরাত দিয়ে রয়টার্স জানায়।
রাষ্ট্রীয় টেলিভিশন আল-আখবারিয়া জানায়, বিস্ফোরণের প্রকৃতি এখনই স্পষ্ট নয়। এটি বিস্ফোরক, গ্যাস লিক অথবা অন্য কোনো কারণে ঘটেছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো নিশ্চিত কিছু জানানো হয়নি। নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিস্ফোরণের পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। জরুরি উদ্ধারকারী দল এবং অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে এসে আহতদের হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করে। তবে এ ঘটনায় নিহতের কোনো খবর পাওয়া যায়নি এবং কোনো ব্যক্তি বা গোষ্ঠী এই ঘটনার দায় স্বীকার করেনি।
সাম্প্রতিক মাসগুলোতে দামেস্ক শহরে একাধিক নিরাপত্তা-সংক্রান্ত ঘটনা ঘটে চলেছে। গত মে মাসে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে একটি গাড়িবোমা বিস্ফোরণে অন্তত একজন সেনা নিহত হন এবং ২০ জনের বেশি আহত হন।
একই মাসে রাজধানীর আরেকটি এলাকায় একটি খালি বাসে বিস্ফোরণের ফলে পাঁচজন বেসামরিক ব্যক্তি আহত হন। এসব ঘটনার পর রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হলেও বিচ্ছিন্ন বিস্ফোরণের ঘটনা পুরোপুরি থামেনি।
আলোচিত বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য জানতে তদন্ত চলছে। কর্তৃপক্ষ জানায়, তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
তথ্যসূত্র: সানা ও রয়টার্স
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন