প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফুটবল ম্যাচে মুহূর্তের আনন্দ কীভাবে নিমিষে হতাশায় রূপ নিতে পারে, তার বড় সাক্ষী হয়েছে ২০২৬ ফিফা বিশ্বকাপের পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচটি। হিউস্টনের মাঠে উজবেকিস্তানের আজিজ গানিয়েভের দ্বারা করা ২৫ গজ দূরের বুলেট গতির এক গোল দর্শকদের চোখ ধাঁধিয়ে দিয়েছিল। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) সেই অসাধারণ মুহূর্তটি কেড়ে নিল।
ঘটনাটি ঘটেছিল ম্যাচের ২৯তম মিনিটে। উজবেকিস্তানের ফায়জুল্লাহয়েভ পর্তুগিজ ডিফেন্ডার জোয়াও ক্যানসেলোর কাছ থেকে বল কেড়ে নেওয়ার জন্য ফাউল করেন। ঠিক সেই সুযোগে বল পেয়ে আজিজ গানিয়েভ প্রায় ২৫ গজ দূর থেকে দুর্দান্ত এক শটে বল জালে প্রবেশ করান। স্টেডিয়ামে উপস্থিত হাজার হাজার দর্শক অবিশ্বাস্য গোল দেখে উল্লাসে ফেটে পড়েন। তাদের অনেকেই এই গোলটিকে 'স্মরণকালের সেরা গোল' হিসেবেও আখ্যায়িত করার প্রস্তুতি নিচ্ছিলেন।
কিন্তু গোল উদযাপনের রেশ কাটনার আগেই ভিএআর (VAR) চেক শুরু হয়। রেফারি জালাল জায়েদ রিপ্লে দেখে নিশ্চিত হন যে, বলটি পাওয়ার মুহূর্তে ফায়জুল্লাহয়েভ ফাউল করেছিলেন। ফলে নিয়মানুযায়ী রেফারি গোলটি বাতিল ঘোষণা করেন। এক অত্যাশ্চর্য মুহূর্ত বাতিল হয়ে যাওয়ায় উজবেকিস্তান শিবির ও তাদের সমর্থকদের জন্য এটি ছিল এক বড় আফসোসের বিষয়। কারণ, তখন পর্তুগাল ২-০ ব্যবধানে এগিয়ে থাকলেও খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার মত এক সুযোগ তাদের হাতছাড়া হয়ে গেল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন