প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজীপুরের শ্রীপুরে প্রান্তিক খামারিরা ডিমের ন্যায্য মূল্য চাইছেন। তারা বাজার নিয়ন্ত্রণকারী সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ করার এবং খাবার ও ওষধের দাম কমানোর দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। শনিবার (৪ জুলাই) বেলা ১১টায় উপজেলা জৈনাবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তারা অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন।
কর্মসূচিতে অংশগ্রহণ করেন কয়েকশো খামারিরা। এ সময় তারা মহাসড়কের ওপর শত শত ডিম ভেঙে অভিনব প্রতিবাদ জানান। এর ফলে সাময়িক সময়ের জন্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
আন্দোলনকারীদের অভিযোগ হলো, দিন দিন পোল্ট্রি ফিড ও মুরগির ওষুধের দাম আকাশচুম্বী হয়ে যাচ্ছে। অথচ করপোরেট কোম্পানিগুলোর কৃত্রিম বাজার নিয়ন্ত্রণের কারণে প্রান্তিক খামারিরা ডিম ও মুরগির সঠিক মূল্য পাচ্ছেন না। উৎপাদন খরচের চেয়ে অনেক কম দামে পণ্য বিক্রি করতে গিয়ে অনেকে খামারিরা এখন দেউলিয়া হওয়ার মুখে পড়েছেন। বড় বড় কোম্পানিগুলো সিন্ডিকেটের মাধ্যমে সাধারণ খামারিদের ব্যবসা থেকে তাড়িয়ে দেওয়ার জন্য চক্রান্ত করছে বলেও তারা দাবি করেন। সরকারের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে পোল্ট্রি ধ্বংস হয়ে যাবে বলেও অভিযোগ তাদের।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন