প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নোয়াখালীর সদর উপজেলার একটি ভবনে চারটি ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগীরা অভিযোগ করেছেন যে, এ ঘটনায় প্রায় ২৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ১০ লাখ টাকা লুট হয়েছে।
সোমবার (১ জুন) দুপুর দেড়টার দিকে নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের উত্তর ফকিরপুর এলাকার আলম মঞ্জিল ভবনে এ চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও ভবনের মালিক মাহমুদ হোসেন জানান, ঈদের ছুটিতে তার পরিবারসহ ভবনের আরও তিনটি পরিবার গ্রামে অবস্থান করছিল। এ সময় শুধু মানিক নামে এক ভাড়াটিয়ার পরিবার ফ্ল্যাটে ছিল। দুপুর দেড়টার দিকে তাদেরও একটি দাওয়াতে যেতে হয়, ফলে ওই ভবনটি পুরোপুরি ফাঁকা হয়ে যায়। এ সুযোগে চোরের একটি দল ভবনের প্রধান ফটক ও কলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।
পরে তারা চারটি ফ্ল্যাটের দরজার হ্যাজ বোল্ট কেটে কক্ষে ঢুকে ২৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ১০ লাখ টাকা নিয়ে যায়। বিকেল ৩টার দিকে বাসায় ফিরে ভাড়াটিয়ারা দেখতে পান, প্রধান ফটকের দরজা ভেতর থেকে তালাবদ্ধ। এরপর তারা ভেতরে প্রবেশ করে চারটি ফ্ল্যাটের কক্ষগুলো তছনছ অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে।
এ বিষয়ে সুধারাম মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) রাশেদুল হক বলেন, চুরির ঘটনার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন