প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাশিয়া সোমবার ভোরে ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং এর আশপাশের এলাকায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। রাশিয়ার এই হামলায় বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড ঘটে এবং অন্তত আটজন আহত হয়েছে বলে ইউক্রেনের কর্তৃপক্ষ জানিয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
গত এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে কিয়েভ ও এর আশপাশে এটি রাশিয়ার দ্বিতীয় হামলা। চলমান যুদ্ধে সাম্প্রতিক সময়ে উভয় পক্ষই দূরপাল্লার হামলা বাড়ানোর মাধ্যমে সংঘাতের তীব্রতা বাড়ানোর ইঙ্গিত দিচ্ছে।
এএফপির এক সাংবাদিক জানিয়েছেন, সোমবার ভোরের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারির সময় কিয়েভে ১০টিরও বেশি বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রায় ৩০ মিনিট পর এএফপির সাংবাদিকরা আকাশে একাধিক আলোর ঝলক দেখতে পান। একই সময়ে অন্যান্য দফায় বিস্ফোরণের শব্দ শুনে পুরো এলাকা কেঁপে ওঠে।
কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো টেলিগ্রামে জানান, ‘রাশিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাচ্ছে।’ কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন, শহরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে এবং তিনি জনগণকে আশ্রয়কেন্দ্রে থাকার নির্দেশ দিয়েছেন।
কিয়েভ অঞ্চলের গভর্নর মিকোলা কালাশনিক টেলিগ্রামে জানান, ‘রাশিয়ার হামলায় কিয়েভ অঞ্চলে আটজন আহত হয়েছেন।’ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রাশিয়ার হামলায় কিয়েভে পাঁচজন আহত হয়েছেন। পাশাপাশি রাজধানীর উত্তর-পশ্চিমের শহর বুচায় তিনজন আহত হয়েছেন, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনও রাশিয়ার অভ্যন্তরে, বিশেষ করে মস্কোর নিয়ন্ত্রিত এলাকাগুলোর জ্বালানি অবকাঠামোতে হামলা জোরদার করেছে। ইউক্রেনের উদ্দেশ্য হলো, রাশিয়ার যুদ্ধ পরিচালনার সক্ষমতা দুর্বল করে দেওয়া।
রাশিয়ার অধিভুক্ত ক্রিমিয়ায় গভর্নর মিখাইল রাজভোজায়েভ জানিয়েছেন, সেভাস্তোপলের কাছে ইউক্রেনের এক হামলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। রাজভোজায়েভ টেলিগ্রামে লিখেছেন, ‘সেভাস্তোপলের কাছে জ্বালানি অবকাঠামোতে শত্রুপক্ষের হামলার পর আমাদের শহর সাময়িকভাবে বিদ্যুৎহীন হয়ে পড়ে।’
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন রাষ্ট্রীয় সামাজিক যোগাযোগমাধ্যম ম্যাক্স-এ বলেন, রাশিয়ার রাজধানী মস্কোর দিকে আসা ইউক্রেনের একাধিক ড্রোন রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন