প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শুধু ভালো ফল অর্জন করলেই সুনাগরিক হয়ে উঠতে হবে, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ নিয়ে এগিয়ে যেতে হবে। বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন এই বক্তব্যটি জাতীয় বন্ধুজন পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রদান করেন।
ভোলায় ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টায় সাবেক মন্ত্রী মরহুম মোশারেফ হোসেন শাজাহানের বাসভবন প্রাঙ্গণে ‘জাতীয় বন্ধুজন পরিষদ’-এর উদ্যোগে এ সম্মাননা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে ভোলা সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৩৫ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর হাতে সম্মাননা ও উপহার তুলে দেওয়া হয়।
জাতীয় বন্ধুজন পরিষদের আহ্বায়ক আসিফ আলতাফ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা পরিষদের প্রশাসক আলহাজ গোলাম নবী আলমগীর এবং জাতীয় বন্ধুজন পরিষদের প্রধান সম্পাদক মিয়া মোহাম্মদ ইউনুস।
বক্তারা উল্লেখ করেন, ভালো ফলাফল অর্জনের পাশাপাশি সুনাগরিক হয়ে উঠতে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ নিয়ে এগিয়ে যেতে হবে। তারা তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে থাকার এবং দেশ গড়ায় ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৩৫ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
এমন স্বীকৃতি পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা জানান, এই আয়োজন তাদের ভবিষ্যতে আরও ভালো ফল অর্জন এবং দেশসেবায় অনুপ্রাণিত করবে।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি ও উৎসাহ দেওয়ার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও সাংস্কৃতিক প্রতিভা বিকাশের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যেখানে স্থানীয় ও কৃতী শিক্ষার্থীরা অংশ নেন। বর্ণাঢ্য এই আয়োজনে শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন