প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে আবারও একটি নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়ে উঠেছে। কলকাতার তৃণমূল কংগ্রেসের প্রধান কার্যালয় ‘তৃণমূল ভবন’ বিদ্রোহী অংশের নেতারা দখল করে নিয়েছেন।
শুক্রবার (৩ জুলাই) বিকেল বেলায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দাবি করে তারা নিজেদেরকে ‘আসল তৃণমূল কংগ্রেস’ বলে, প্রধান কার্যালয়টি দখলে নেন।
দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এটি জানা যায়।
জানা যায়, কার্যালয়টি দখল করার পর কলকাতার মেট্রোপলিটন এলাকায় অবস্থিত ভবনের পুরোনো ব্যানার তুলে ফেলা হয়। নতুন ব্যানারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে হাওড়ার বিধায়ক অরূপ রায়কে দলের নতুন সর্বভারতীয় সভাপতি হিসেবে ঘোষণা করা হয়।
বিদ্রোহী গোষ্ঠী দাবি করেন, পশ্চিমবঙ্গের দুই-তৃতীয়াংশের বেশি বিধায়ক ও সংসদ সদস্য তাদের সঙ্গে রয়েছেন।
গত বৃহস্পতিবার, ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন ফুল বেঞ্চের সামনে তারা উপস্থিত হয়ে দাবি জানিয়ে বলেন, তারা মূল দল এবং নির্বাচনি প্রতীক ‘জোড়া ফুল’ তাদের প্রাপ্য। এর পর, দিল্লি থেকে ফিরে আসার পর শুক্রবার বিকেলে তারা সরাসরি দলীয় দপ্তরের দখল নেন।
এদিকে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন- আখতারুজ্জামান, ফিরহাদ হাকিম, জাভেদ খান, গোলাম রব্বানী, প্রসূণ বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা সহ অন্যান্য শীর্ষ নেতারা। এ সময় ভবনে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুসারী সাবেক মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তবে ঋতব্রতরা ভিতরে প্রবেশ করার পর তিনি ভবন ছেড়ে চলে যান।
কার্যালয়ের নিয়ন্ত্রণ নেওয়ার পর আখতারুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এই নতুন দলে পরামর্শদাতা হিসেবে থাকবেন। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন কিনা, তা দলের নতুন কমিটি সিদ্ধান্ত নেবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন