প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শেরপুর জেলার সদর উপজেলার জোড়া পাম এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জুয়েল মিয়া নামে ইরাকফেরত এক প্রবাসী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
নিহত জুয়েল নকলার বারমাইসাখিচা গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে। প্রায় ১৪ বছর ইরাকে থাকার পর ২০ দিন আগে দেশে ফিরেছিলেন তিনি।
আহতদের মধ্যে রয়েছেন নকলা পৌরসভার হিসাবরক্ষক ফেরদৌসুর রহমান, হিসাব সহকারী আলমগীর হোসেন, শফিকুল ইসলাম ও দুলাল মিয়া। তাঁদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ফেরদৌসুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন