প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মোটতামলে সমির মিয়া (২০) নামে এক যুবকের বিরুদ্ধে থানায় মামলাটি করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন এই তথ্যটি নিশ্চিত করেছেন।
এর আগে রোববার (২৬ জুলাই) রাতে শিশুটির মা বাদী হয়ে সমিরের বিরুদ্ধে থানায় মামলাটি দায়ের করেছেন।
অভিযোগ কারী সমির মিয়া উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের কমলপুর গ্রামের বাসিন্দা।
আভিড্যন্ত অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে শিশুটি প্রাইভেট পড়া শেষে তার পাঁচ বছর বয়সী ভাইয়ের সঙ্গে বাড়ি ফিরছিল। পথে অভিযুক্ত সমির মিয়া শিশুটিকে জোরপূর্বক পাশের একটি জঙ্গলে নিয়ে যায় এবং হাত ও মুখ বেঁধে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির সঙ্গে থাকা ছোট ভাই বাধা দিতে গেলে অভিযুক্ত তাকে মারধর করে এবং ভয়ভীতি দেখায়। পরে শিশুটির চিৎকার শুনে পাশের বাড়ির মানুষগুলো ছুটে আসলে অভিযুক্ত পালিয়ে যেতে সক্ষম হয়।
অভিযোগে আরও বলা হয়, শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। রবিবার শিশুটিকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। চিকিৎসার পর শিশুটির মা সমির মিয়ার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন। পরে সেই রাতেই মামলা রেকর্ডভুক্ত হয়।
ঘটনার পর থেকে সমির মিয়া পলাতক রয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তার মোবাইল ফোন বন্ধ থাকার কারণে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ওসি হাফিজুল ইসলাম হারুন বলছেন, ঘটনার পরপরই অভিযুক্ত গা ঢাকা দিয়ে আছে। তবে তাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন