প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খাগড়াছড়ির দীঘিনালায় ক্রীড়াক্ষেত্রে শিক্ষার্থীদের উৎসাহিত করতে নয়মাইল ত্রিপুরাপাড়া উচ্চ বিদ্যালয়ের মহিলা কাবাডি দলকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছে দীঘিনালা জোন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দীঘিনালা জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর শিহাবুন সাকিব রূশাদ, পিএসসির নির্দেশনায় বিদ্যালয়ের মহিলা কাবাডি দলের হাতে এ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
জানা গেছে, নয়মাইল ত্রিপুরাপাড়া উচ্চ বিদ্যালয়ের মহিলা কাবাডি দলটি উপজেলা ও জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। ধারাবাহিক সাফল্যের পর দলটি এবার বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে চট্টগ্রামে যাচ্ছে।
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে দীঘিনালা জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার বলেন, খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তাদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও আত্মবিশ্বাস তৈরি হয়। শিক্ষার্থীদের উৎসাহিত করতে ভবিষ্যতেও দীঘিনালা জোনের পক্ষ থেকে এ ধরনের আর্থিক সহায়তা ও অনুপ্রেরণামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা দীঘিনালা জোনের এ সহযোগিতাকে স্বাগত জানিয়ে বলেন, বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রে এ সহায়তা দলের খেলোয়াড়দের উৎসাহ আরও বাড়াবে।
স্থানীয়রা মনে করছেন, শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিভা বিকাশে এ ধরনের সহযোগিতা তাদের ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন