০২:৩৮ পি.এম
কানাডার ক্যালগেরিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি জমজমাট সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় ক্যালগেরির পোলিশ কানাডিয়ান কালচারাল সেন্টারে ‘প্রো-ইন্টারটেইনমেন্ট এক্সপেরিয়েন্স’-এর আয়োজনে এই অনুষ্ঠানটি হবে। বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড সোলস তাদের ৫০ বছর পূর্তির শো'তে অংশগ্রহণ করবে।
অনুষ্ঠানটি উপলক্ষে ক্যালগেরির বাংলাদেশ সেন্টারে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল ‘প্রো-ইন্টারটেইনমেন্ট এক্সপেরিয়েন্স’ এর পক্ষ থেকে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের কর্ণধার ও অনুষ্ঠানের আয়োজক মোহাম্মদ খান, বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি ও রিয়েল এস্টেট এজেন্ট ব্যবসায়ী ইকবাল রহমান, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ রবিন রউফ, কমিউনিটি ব্যক্তিত্ব মো. রশিদ রিপন, সংগীত শিল্পী সেলিম রেজা, মোস্তফা হোসাইনি রাসেল, স্পাইস এভিনিউ এর সুমনসহ আরও অনেকেই।
এছাড়া, অনুষ্ঠানে ক্যালগেরির স্থানীয় ‘এস আর বি’ ব্যান্ড দলও সংগীত পরিবেশন করবে।
আরও পড়ুন: ঢাকায় জরুরি অবতরণে এয়ার অ্যাম্বুলেন্সের দরজা খুলে গেল, রোগীর মৃত্যু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন