প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সশস্ত্র গোষ্ঠীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এই গোলাগুলির ফলে ছয় বছর বয়সী একটি শিশু এবং তার মা গুলিবিদ্ধ হয়েছেন।
ঘটনাটি বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৪টার দিকে কুতুপালংয়ের ৮ নম্বর ওয়েস্ট ক্যাম্পে ঘটে। গুলিবিদ্ধ শিশুটির নাম ইউসুফ (৬) এবং তার মা তাহেরার পেটেও গুলি লেগেছে।
বালুখালী পানবাজার এপিবিএন ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোলাগুলির ঘটনায় এক শিশু ও তার মা গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
তিনি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। গোলাগুলির ঘটনা আরাকান রোহিঙ্গা আর্মি (এআরএ) এবং রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) এর মধ্যে সংঘটিত হয়েছে।
আহত তাহেরা ঘটনার সময় তার পাশে বসা ছেলে বাপ্পীকে নিয়ে জানান, তিনি চাল থেকে ধান আলাদা করছিলেন।
হঠাৎ দুই সশস্ত্র পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হলে একটি গুলি এসে তার ছেলের মাথায় লাগে। একই সময়ে তার পেটেও গুলি লাগে। পরে মা ও শিশুকে উদ্ধার করে প্রথমে ক্যাম্পের এমএসএফ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাত ৮টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন