০৩:২৬ পি.এম
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর কাঁধে অস্ত্রোপচার করার পর এখন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তিনি এই চোটটি পেয়েছিলেন প্রশান্ত নীলের ‘ড্রাগন’ সিনেমার শুটিংয়ের সময়।
গত বৃহস্পতিবার তার অস্ত্রোপচার হয়েছে। জুনিয়র এনটিআরের অসুস্থতার খবর বিকৃত হবার পর তার ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। তবে অস্ত্রোপচারের পরে, এখন তিনি অনেকটাই সুস্থ আছেন, এমন খবর পাওয়া গেছে। জানা গেছে, সেকেন্দ্রাবাদের কেআইএমএস হাসপাতালে তিনি ভর্তি ছিলেন। সেখানে তার কাঁধে আর্থ্রোস্কপিক অস্ত্রোপচার করা হয়। এই পদ্ধতিতে শরীরের নির্দিষ্ট অংশে প্রবেশ করে প্রয়োজনীয় অস্ত্রোপচার করা হয়, যাতে ছোট ছিদ্রের মাধ্যমে ক্যামেরাযুক্ত একটি যন্ত্র ব্যবহার করা হয়।
অস্ত্রোপচারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি একটি সংক্ষিপ্ত বিবৃতি দিয়েছেন। সেখানে জুনিয়র এনটিআর জানিয়েছেন, ভক্তদের ভালোবাসা, প্রার্থনা ও শুভেচ্ছায় তিনি বেশ আনন্দিত। তিনি চিকিৎসকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
আরও পড়ুন: বিজিবির বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদ
এছাড়া, কঠিন সময়ে পরিবারের, বন্ধুদের এবং অনুরাগীদের যেভাবে পাশে দাঁড়িয়েছেন, তা নিয়েও আবেগাপ্লুত হয়েছেন জুনিয়র এনটিআর। তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও কাজে ফিরে যাওয়ার আশ্বাস দিয়েছেন। প্রসঙ্গত, প্রশান্ত নীল পরিচালিত ‘ড্রাগন’ সিনেমার শুটিং নিয়ে তিনি বেশ ব্যস্ত সময় পার করছিলেন। সোমবার সন্ধ্যায় আচমকা তার কাঁধে চোট লাগার পর, স্বাস্থ্য পরীক্ষা করানোর পর চিকিৎসকেরা অস্ত্রোপচারের প্রয়োজনীয়তা জানান। চিকিৎসক মধুসূদন রাও এবং চিকিৎসক আর এ পূর্ণচন্দ্র তেজস্বীর তত্ত্বাবধানে তিনি চিকিৎসা নিচ্ছিলেন।
জুনিয়র এনটিআর সম্পূর্ণ সুস্থ হওয়ার পরই কাজে ফিরবেন। ফলে ‘ড্রাগন’-এর শুটিংয়ে তার ফেরার জন্য কিছুটা অপেক্ষা করতে হবে নির্মাতাদের। প্রশান্ত নীল ও জুনিয়র এনটিআরের এই বহুল প্রতীক্ষিত সিনেমাটি দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছে। ২০২২ সালে সিনেমাটির ঘোষণা দেওয়া হয়। পরে ২০২৫ সালের ৯ আগস্ট হায়দরাবাদে এর শুটিং শুরু হয়। চলতি বছরের মে মাসে জুনিয়র এনটিআরের জন্মদিন উপলক্ষে সিনেমাটির প্রথম ঝলক প্রকাশ করা হয়।
‘ড্রাগন’ ছবিটি বড় পর্দায় মুক্তির জন্য নির্ধারিত হয়েছে ২০২৭ সালের ১১ জুন। সিনেমাটিতে জুনিয়র এনটিআর ছাড়াও অভিনয় করছেন অনিল কাপুর, রুক্মিণী বসন্ত, খুশবু সুন্দর, বিজু মেনন, আশুতোষ রানা, গুরু সোমসুন্দর এবং অংশুমান পুষ্করসহ আরও অনেকে।
আরও পড়ুন: বিএনপির প্রচার বৃদ্ধির জন্য গঠন হলো ‘ন্যাশনালিস্ট সাইবার ফোরাম’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন