প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সম্মত হয়েছেন ইরানের ২৪ বিলিয়ন ডলারের সম্পদ অবমুক্ত করতে, যদিও তিনি বিষয়টি স্পষ্টভাবে নিশ্চিত করেননি। শুক্রবার ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে একজন ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।
ইরানের সর্বোচ্চ নেতার একজন জ্যেষ্ঠ উপদেষ্টা মোহসেন রেজাই, দক্ষিণ-পশ্চিমের শহর দেজফুলে একটি স্মরণ অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন।
রেজাই বলেন যে, ট্রাম্প এই সিদ্ধান্তটি প্রকাশ্যে ঘোষণা করতে চাননি।
শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানান যে, যুক্তরাষ্ট্র ও ইরান একটি চুক্তির চূড়ান্ত খসড়ায় পৌঁছে গেছে এবং আলোচনা শুরুর পর থেকে এটি এখন বাস্তবায়নের সবচেয়ে কাছাকাছি অবস্থানে রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, রেজাই বলেছেন, ইরানের সাম্প্রতিক সংঘাত দেশটির অবস্থান বিশ্বব্যাপী জোরালো করেছে। তিনি আরও দাবি করেন যে, দেশটির প্রতিরোধ ক্ষমতা এমন এক পর্যায়ে পৌঁছেছে যে ‘জুয়াড়ি ট্রাম্প’ এখন তেহরানের সঙ্গে আলোচনা করতে ভয় পাচ্ছেন।
তিনি যুক্তি দেন যে, মার্কিন নীতিতে ক্রমবর্ধমানভাবে ইসরাইলি প্রভাব বাড়ছে। তিনি দাবি করেন যে, দেশটির সিদ্ধান্ত গ্রহণকারী মহলে লবিংয়ের কারণে আমেরিকা কার্যত ‘জায়নবাদী শাসনের’ একটি ‘উপনিবেশে’ পরিণত হয়েছে।
রেজাইয়ের এই মন্তব্যটি এসেছে ইরানের পররাস্থ্যমন্ত্রী আব্বাস আরাঘচির শুক্রবারের বক্তব্যের পর। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি প্রস্তাবিত সমঝোতা স্মারক লেবাননসহ সকল ফ্রন্টে আনুষ্ঠানিকভাবে সংঘাতের অবসান ঘটাবে এবং নিষেধাজ্ঞা শিথিলকরণ নিয়ে আলোচনার পথ প্রশস্ত করবে।
অন্যদিকে, ট্রাম্প প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা শুক্রবার বলেছেন যে, যুক্তরাষ্ট্র ‘আগামী কয়েক দিনের মধ্যে’ ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার একটি চুক্তিতে স্বাক্ষর করবে বলে আশা করছে এবং এই চুক্তির ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি ভেঙে দেয়া হবে বলে ধারণা করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন