প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খুলনা শহরে আবারও বৃষ্টির সাথে সাথে জলাবদ্ধতার দুর্যোগ নেমে এসেছে। প্রায় তিন ঘণ্টার মধ্যে বৃষ্টির ফলে খুলনা নগরীর অধিকাংশ সড়ক তলিয়ে গেছে। এক কথায়, ক্রমশ যেন জীবনযাত্রায় অচলাবস্থা নেমে এসেছে। আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হচ্ছে, আরো কয়েকদিন থেমে থেমে হতে পারে এমন বৃষ্টি। খুলনা আবহাওয়া কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ মিজানুর রহমান বলেন, বুধবার (১০ জুন) বিকেল ৫ টা ৪৫ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত খুলনায় ৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে, সোয়া তিন ঘণ্টার ভারি বৃষ্টির ফলে খুলনা শহরের বেশিরভাগ সড়ক ও নিম্নাঞ্চল তলিয়ে গেছে। বাসাবাড়ি এবং দোকানপাটে পানি ঢুকে নাগরিকদের জন্য চরম ভোগান্তির সৃষ্টি করেছে। বিশেষ করে নগরীর রয়্যাল মোড়, বাইতিপাড়া, কেডিএ বাণিজ্যিক এলাকা, ময়লাপোতা, রূপসা ফেরিঘাট, বয়রা বাজার, বাগমারা, মিস্ত্রী পাড়া, টুটপাড়া, বসুপাড়া, মুজগুন্নী সড়ক, নতুন রাস্তা মোড়, বাস্তুহারা কলোনিসহ অধিকাংশ এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা দেখা দিয়েছে। নগরবাসীর অভিযোগ, খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) অপসারিত মেয়র তালুকদার আবদুল খালেক বিগত সময়ে উন্নয়নের নামে নগরীতে অপরিকল্পিতভাবে ড্রেন এবং রাস্তা নির্মাণ করেছেন। অধিকাংশ ড্রেনের স্লাব সঠিক অবস্থায় নেই এবং ড্রেনের ভেতর পানি স্থির হয়ে জমে থাকে। বেশিরভাগ ড্রেনের মুখ বন্ধ হয়ে আছে, ফলে সামান্য বৃষ্টি হলে ড্রেনের পানি সরতে পারে না। ময়ুরনদসহ ২২ খাল দখল হয়ে যাওয়ার কারণে শহরের পানি দ্রুত সরে যেতে পারে না। এর ফলে নগরজুড়ে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন