প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সংগঠন সনাতনী বিদার্থী সংসদ (এসভিএস) শাখার ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন রসায়ন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শ্রীমতী কাকলী রায়। সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শ্রী শুভ কর্মকার।
শনিবার (৮ আগস্ট) সংগঠনটির কেন্দ্রীয় শাখার সভাপতি শ্রীরাখাল দেবনাথ রনি এবং সাধারণ সম্পাদক শ্রীপরিমল চন্দ্র রায় রাণা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির ঘোষণা করা হয়।
কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন শ্রাবণ সরকার, মৃণাল সিংহ, সীমান্ত চক্রবর্তী, তপু রায়, রিকন ত্রিপুরা, প্রিতম দেবনাথ, দীপক চন্দ্র পাল, ভুপেন পাল, বিশাল সিংহ, জয় চন্দ্র বর্মন এবং বিক্রম চন্দ্র। সেই সঙ্গে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন অভি রায়, তপু চন্দ্র রায়, প্রমি বিশ্বাস ও সুখদেব কুমার সরকার।
সাধারণ সম্পাদক শুভ কর্মকার মন্তব্য করেন, “এই দায়িত্বকে আমি একটি সুযোগ ও অঙ্গীকার হিসেবে দেখছি। সকলের মতামত, সহযোগিতা ও পরামর্শ নিয়ে সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও কার্যকর করার চেষ্টা করব। সবার সহযোগিতায় একটি সৌহার্দ্যপূর্ণ ও দায়িত্বশীল সংগঠন গড়ে তুলতে চাই।”
সভাপতি কাকলী রায় বলেন, “আমার ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের চেষ্টা করব। সকলকে সঙ্গে নিয়ে শিক্ষার্থীদের কল্যাণে এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে কাজ করতে চাই। এ পথচলায় সবার সহযোগিতা ও শুভকামনা প্রত্যাশা করছি।”
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন