প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঈশ্বরদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গাছ কেটে দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়ক অবরোধের চেষ্টা করেছে। শনিবার (২৮ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে মহাসড়কের মানিকনগর পল্লী বিদ্যুৎ সাবস্টেশনের পাশে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে দুর্বৃত্তরা মহাসড়কের পাশে অবস্থিত একটি গাছ কেটে সড়কের ওপর ফেলে দেয়, যা যান চলাচলে বাধা সৃষ্টি করে। এর ফলে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে এসে গাছ অপসারণ করেন। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।
এ ঘটনার পর সেখানে আওয়ামী লীগ বিরোধী একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন সলিমপুর ইউনিয়ন বিএনপির নেতা আনারুল ইসলাম এবং উপজেলা যুবদল নেতা মতিয়ার রহমান।
পাকশী হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের গাছ কেটে সড়ক অবরোধের জন্য কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সড়ক থেকে গাছ অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন