প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
উয়েফা নেশনস লিগের জন্য দল ঘোষণার ২৪ ঘণ্টারও কম সময় বাকি থাকলেও, ইংল্যান্ডের প্রধান কোচ থমাস টুখেল বড় একটি ধাক্কা খেয়েছেন। ঊরুর ইনজুরির কারণে থ্রি লায়ন্সদের বিশ্বকাপ তারকা ডিফেন্ডার জন স্টোনস আপকামিং স্কোয়াড থেকে বাদ পড়েছেন।
৩২ বছর বয়সী এই সেন্টার-ব্যাক গত সোমবার ইন্টার মিলানের হয়ে প্রথমবার শুরুর একাদশে খেলতে নেমে ইনজুরিতে পড়েন। বৃহস্পতিবার সকালে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের পক্ষ থেকে জানানো হয়েছে, স্টোনসের বাম ঊরুর পেশিতে টান লেগেছে। রোজ্জানোর ইস্তিতুতো হিউম্যানিটাসে তার পরীক্ষা-নিরীক্ষা করা হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, তাকে অন্তত এক মাস মাঠের বাইরে থাকতে হবে। সদ্য সমাপ্ত বিশ্বকাপে ইংল্যান্ডকে তৃতীয় স্থান এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী এই ডিফেন্ডারকে ছাড়া রক্ষণভাগ সাজানো এখন টুখেলের জন্য একটি বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। খবর দ্য সান।
আগামীকাল শুক্রবার সকাল ১০টায় (স্থানীয় সময়) টুখেল তার পরবর্তী স্কোয়াড ঘোষণা করবেন। আগামী ২৬ সেপ্টেম্বর ওয়েম্বলি স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে ম্যাচ দিয়ে ইংল্যান্ডের নেশনস লিগ অভিযান শুরু হবে, যেখানে রক্ষণভাগের এই প্রধান ভরসাকে ছাড়াই মাঠে নামতে হবে থ্রি লায়ন্সদের।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন