প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নড়াইল সদরের কলোড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রার্থী হতে চান রবিউল ইসলাম রবি বিশ্বাস। ইউপি নির্বাচনের দিনক্ষণ এখনো চূড়ান্ত না হলেও কলোড়া ইউপিতে নির্বাচনী আমেজ সৃষ্টি হয়েছে। এ লক্ষ্যে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। ইতোমধ্যে কলোড়া ইউপির ১ ও ৩ নম্বর ওয়ার্ডের দুই গ্রামের সংযোগস্থল হরি নদীর ওপর লোহার ব্রিজ নিজ অর্থায়নে নির্মাণ করে দিয়েছেন রবি বিশ্বাস। এতে দুই গ্রামবাসী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ এলাকাবাসী উপকৃত হয়েছেন।
আগদিয়ারচর গ্রামের বিমল বিশ্বাস, শিমুলিয়া গ্রামের জহুর মোল্যা ও বাহিরগ্রামের তাহাজ্জত মোল্যাসহ এলাকার অনেকে বলেন, রবিউল ইসলাম রবি বিশ্বাস অনেক আগেই থেকে আমাদের এলাকার মানবিক ও জনকল্যাণমূলক কাজ করে আসছেন। তিনি নির্বাচনকে সামনে রেখেই মাঠে নামেননি, প্রায় ২০ বছর ধরে এলাকায় জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছেন। তাকে ‘মানবতার ফেরিওয়ালা’ও বলেন গ্রামবাসী।
ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী লামিয়া আকতার জানায়, তার বাড়ি বাহিরগ্রাম। বিদ্যালয়ে আসতে মাঝখানে হরি নদী পার হতো। বাঁশের সাঁকো দিয়ে যেতে ভয় পেত। এখন লোহার ব্রিজ পার হতে সহজ হয়েছে।
এছাড়া রবি বিশ্বাস কলোড়া ইউনিয়নের স্কুল, মাদরাসা ও এতিমখানাসহ অন্তত ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের পোশাকসহ (ইউনিফর্ম) গরিব মেধাবীদের আর্থিক সুবিধা দিয়েছেন। ইউনিয়নের প্রায় প্রতিটি মসজিদ ও মন্দিরে অনুদান দিয়েছেন। কাদামাটির গ্রামীণ রাস্তায় বালি ও কংক্রিটের খোয়া বিছিয়ে যাতায়াতের সুবিধা করে দিয়েছেন।
আগদিয়ারচর গ্রামের শামসুর রহমান বিশ্বাসের ছেলে সৌদিপ্রবাসী বিএনপি নেতা রবিউল ইসলাম রবি বিশ্বাস বলেন, আমি সবসময় চেষ্টা করি আত্মমানবতার সেবায় কাজ করার। আল্লাহ আমাকে টাকা-পয়সা দিয়েছেন, আমার সাধ্যমতো মানুষের সেবা করি। সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আজীবন মানুষের সেবা যেন করতে পারি, সেই চেষ্টা করে যাবো
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন