প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিলেট জেলা বিএনপি সাবেক অর্থমন্ত্রী এম. সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।
গতকাল শনিবার, মাগরিবের নামাজের পর হযরত শাহজালাল (রহ.) এর দরগাহ মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই আলোচনা ও দোয়া।
আলোচনায় জেলা বিএনপির সভাপতি এবং সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আবদুল কাইয়ূম চৌধুরী বলেন, "এম সাইফুর রহমান বাংলাদেশের অর্থনীতির শক্ত ভিত্তি তৈরি করে গেছেন। দেশ ও মাটির প্রতি তার ভালোবাসা এবং দূরদর্শী নেতৃত্ব আজও আমাদের অনুপ্রেরণা জোগায়।" তিনি আরও বলেন, "আজকের আধুনিক সিলেটের দৃষ্টিনন্দন উন্নয়ন, রাস্তাঘাট, সেতু ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভাগের চার জেলায় অজস্র অবকাঠামো নির্মাণ হয়েছে এম সাইফুর রহমানের হাত ধরে। সিলেটের সাধারণ মানুষ তাকে হৃদয়ে ধারণ করে রেখেছে। আজও যেকোনো উন্নয়নের কথা উঠলে মানুষ শ্রদ্ধার সঙ্গে তার নাম স্মরণ করে।"
তিনি উল্লেখ করেন, সাইফুর রহমান জাতীয় সংসদে রেকর্ড সংখ্যক ১২ বার বাজেট পেশ করেছেন। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সরকারের অধীনে তিনি অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ভাষা আন্দোলনে তার অবদানের জন্য ২০০৫ সালে তাকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদকে ভূষিত করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি নাজিম উদ্দীন লস্কর, উপদেষ্টা আহমেদুর রহমান চৌধুরী মিলু, অধ্যক্ষ জিল্লুর রহমান সোয়েব, কামরুল হাসান শাহিন, সালেক চৌধুরী, যুগ্ম সম্পাদক কোহিনূর আহমেদ, শাকিল মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আল আসলাম মুমিন, প্রচার সম্পাদক লোকমান আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তুরন, সহ-প্রচার সম্পাদক শাহিন আলম জয়, সহ-ধর্মবিষয়ক সম্পাদক আহমেদ সোলেমান, আতাউর রহমান কাচা, শওকত মিয়া, সেলিম আহমদ, সাহেদ আহমদ, মিজানুর রহমান বেলাল, মোস্তাক আহমদ, মাহবুব হাসান, জাহেদূর রহমান মুক্তার আহমদ, জুনেদ আহমদ, আব্দুল মজিদ, রাজু আহমেদ, রাসেল আহমেদ, নাছিম আহমেদ এবং ফয়সাল আহমদ প্রমুখ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন