প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নারায়ণগঞ্জের ফতুল্লায় মো. রাশেদ (৩০) নামে এক যুবককে ১৬টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৫ জুলাই) রাতে সদর উপজেলার ফতুল্লার দেওভোগ নূর মসজিদসংলগ্ন এলাকা থেকে অস্ত্রসহ ওই যুবককে গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া ১৬টি অস্ত্রের মধ্যে ১০টি বড় আকৃতির রাম দা এবং ৬টি অত্যাধুনিক চাইনিজ চাপাতি অন্তর্ভুক্ত রয়েছে।
গ্রেফতার রাশেদ দেওভোগ নূর মসজিদ এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদ পেয়ে একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক দেশীয় অস্ত্রসহ রাশেদকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার রাশেদ একজন পেশাদার ছিনতাইকারী। তার বিরুদ্ধে যাচাই করে একাধিক ছিনতাই মামলা প্রাপ্ত হয়েছে। তার কাছ থেকে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ অস্ত্রের সঙ্গে অন্য কারা জড়িত আছে এবং রাসেলের সহযোগীদের চিহ্নিত করতে জেলা পুলিশ একাধিক দল তদন্ত করতেছে।
গ্রেফতার ছিনতাইকারী রাশেদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন আছে বলেও জানান জেলা পুলিশের এই কর্মকর্তা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন