প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কোনো হ্যাটট্রিক না থাকলেও কিলিয়ান এমবাপ্পে কাজের কাজটি ঠিকই করে চলেছেন। তিনি টুর্নামেন্টে একের পর এক জোড়া গোল করে গোল্ডেন বুটের লড়াইয়ে নতুন এক রোমাঞ্চের সৃষ্টি করেছেন। নকআউট পর্বের প্রথম ম্যাচেই তিনি লিওনেল মেসিকে ছুঁয়ে ফেলে এখন গোল্ডেন বুট জয়ের দৌড়ে সবার ওপরে অবস্থান করছে।
গ্রুপ পর্ব শেষ হওয়ার পর সবাই নজর রাখছিল আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির উপর। আলজেরিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক, অস্ট্রিয়ার বিরুদ্ধে জোড়া গোল এবং জর্ডানের বিরুদ্ধে ১ গোল—মোট ৬ গোল নিয়ে মেসি এককভাবে শীর্ষে ছিল। তবে রাউন্ড অব থার্টি টুর ম্যাচে সুইডেনের বিরুদ্ধে জোড়া গোল করে এমবাপ্পে দৃশ্যপট পরিবর্তন করেছেন।
গ্রুপ পর্বে সেনেগাল ও ইরাকের পাশাপাশি সুইডেনের বিরুদ্ধে জোড়া গোল করার পর এমবাপ্পের গোলসংখ্যা ৪ ম্যাচ শেষে এখন একেবারে মেসির সমান (৬টি)। যদিও গোল সংখ্যা এক হলেও, ফিফার নিয়ম অনুযায়ী অ্যাসিস্টের দিক থেকে তিনি এগিয়ে থাকায় মেসিকে টপকে শীর্ষস্থানে পৌঁছেছেন ফরাসি অধিনায়ক। এবারের বিশ্বকাপে এমবাপ্পের নামের পাশে রয়েছে ২টি অ্যাসিস্ট, অপরদিকে মেসির কোনো অ্যাসিস্ট নেই।
এমবাপ্পের সামনে এক অনন্য রেকর্ড গড়ার সুযোগ তৈরি হয়েছে। যদি তিনি টুর্নামেন্টের শেষ পর্যন্ত এই শীর্ষস্থান ধরে রাখতে পারেন, তবে বিশ্বকাপ ইতিহাসে টানা দুই আসরে গোল্ডেন বুট জেতা প্রথম খেলোয়াড় হয়ে যাবেন। এর আগে ২০২২ কাতার বিশ্বকাপে ৮ গোল করে তিনি গোল্ডেন বুট জিতেছিলেন।
গোল্ডেন বুটের লড়াই শুধুমাত্র মেসি আর এমবাপ্পে’র মধ্যেই সীমাবদ্ধ নয়। তাদের ঠিক পেছনে বর্তমানে ফুটবল জগতের আরও কয়েকটি তারকা রয়েছেন, যেমন আর্লিং হ্যালান্ড (নরওয়ে) ৩ ম্যাচে ৫ গোল করে তালিকার তৃতীয়স্থানে অবস্থান করছেন, যার পরবর্তী ম্যাচ হচ্ছে ব্রাজিলের বিপক্ষে।
এছাড়া এমবাপ্পের সতীর্থ উসমান দেম্বেলে (ফ্রান্স) ৪টি গোলের পাশাপাশি ২টি অ্যাসিস্ট করতে সক্ষম হয়েছে। ভিনিসিয়ুস জুনিয়র (ব্রাজিল) সেলেসাওদের এই প্রাণভোমরার গোলসংখ্যা ৪টি এবং রয়েছে ১টি অ্যাসিস্ট।
এছাড়া বিশ্বকাপের ইতিহাসে এমবাপ্পের মোট গোলসংখ্যা এখন ১৮, যেখানে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা মেসির গোল হলো ১৯টি।
গোল্ডেন বুটের দৌড়ের শীর্ষ পাঁচ খেলোয়াড়ের দল এখনো টুর্নামেন্টে জীবিত রয়েছে। ফ্রান্স ইতোমধ্যে শেষ ষোলোতে পৌঁছেছে, ফলে এমবাপ্পে আরো ম্যাচ খেলার সুযোগ পাবে। অন্যদিকে, মেসির জন্যও কেপ ভার্ডের বিরুদ্ধে রাউন্ড অব থার্টি টুর ম্যাচে গোলসংখ্যা বাড়ানোর সুযোগ রয়েছে। সবকিছু মিলিয়ে, টুর্নামেন্ট যত গড়াচ্ছে, গোল্ডেন বুট জয়ের এই মহাকাব্যিক লড়াই ততই জমে রোমাঞ্চকর হয়ে উঠছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন