প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ‘বস নাম্বার ওয়ান’ নামে একটি নকল ও ভেজাল বোতলজাত সয়াবিন তেল বিক্রির অভিযোগে দুজনকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সময়ে ৬৬০ বোতল ভেজাল সয়াবিন তেল জব্দ করে সেটি ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকালে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমানের নেতৃত্বে অভিযানের কাজটি সম্পন্ন হয়।
দণ্ডপ্রাপ্ত দুজন ব্যক্তির মধ্যে একজন হলেন সয়াবিন তেল কম্পানির ডেলিভারিম্যান মো. হানিফ মিয়া (৬০) এবং অন্যজন সিএনজিচালিত অটোরিকশার চালক জুনাইদ আলী (৪০)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায় যে, ঈশ্বরগঞ্জ, নান্দাইল ও গৌরীপুরসহ আশপাশের অসংখ্য এলাকায় খুচরা দোকানে বিক্রির উদ্দেশ্যে একটি সিএনজিচালিত অটোরিকশায় ৪৫০ গ্রাম ওজনের ৬৬০টি সয়াবিন তেলের বোতল পরিবহন করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও সানজিদা রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায় এবং তেলভর্তি ২৭টি কার্টন জব্দ করে।
পরে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে দেখা যায় সেগুলি বোতলজাত সয়াবিন তেল কেরোসিনের মতো তীব্র ঝাঁঝালো গন্ধ বের করছে। তাঁরা আবিষ্কার করেন যে, বোতলগুলোর উপর বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) অনুমোদনের কোনো তথ্য ছিল না। এছাড়া, বোতলগুলোর গায়ে উল্লিখিত প্রস্তুতকারক প্রতিষ্ঠানের ঠিকানাও প্রাথমিক যাচাইয়ের মাধ্যমে ভুয়া প্রমাণিত হয়।
জব্দ করা বোতলগুলোর গায়ে লেখা ছিল ‘Boss Number-1 Fortified Soyabean Oil’। লেবেলে প্রস্তুতকারক হিসেবে ‘Arikh Consumer Product Ltd., স্বদেশ টাওয়ার, ১ম তলা, নোটারি, গাজীপুর, বাংলাদেশ’ উল্লেখ করা হয়। কিন্তু তদন্তের ফলে ওই ঠিকানার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।
ভেজাল তেল জনস্বাস্থ্যের জন্য বিপজ্জনক বিবেচনায় ৬৬০টি বোতল তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। ধ্বংস করা তেলের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৫ হাজার টাকা। এ পন্য বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালত হানিফ মিয়া ও জুনাইদ আলীকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ডের শূল্ক প্রদান করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন