প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্যাপন উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসন এবং জেলা প্রাণিসম্পদ বিভাগের যৌথ আয়োজনে শহরের ফৌজদারি মোড় থেকে একটি বন্যার্ঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। পরে পুরাতন পুলিশ লাইন মাঠে প্রাণী সম্পদ মেলার উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন।
উদ্বোধনী অনুষ্ঠানে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাক্তার আজিজুল হক, অতিরিক্ত জেলাপ্রশাসক আফসানা তাসলিম, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জামালপুরের উপপরিচালক মোঃ আলম শরীফ খান সহ আরও অনেকে।
এই সময় বক্তারা দেশের আমিষের চাহিদা পূরণের জন্য বেকার যুবকদের প্রাণী সম্পদ বিভাগ থেকে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা হয়ে বিভিন্ন প্রাণীর খামার তৈরি করে সেখান থেকে ডিম ও মাংস বিক্রি করে নিজেদের স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশের অর্থনীতির চাকা সচল রাখতে আহ্বান জানান। প্রাণী সম্পদ মেলায় মোট ২৯টি স্টল বিভিন্ন প্রাণীদের নিয়ে স্থান পেয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন