ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

রংপুরে ৪ হত্যার রহস্য উদ্ঘাটনের অগ্রগতি সম্পর্কে যা জানাল পুলিশ


রংপুরে ৪ হত্যার রহস্য উদ্ঘাটনের অগ্রগতি সম্পর্কে যা জানাল পুলিশ

রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক ও তার পরিবারের সদস্যদের হত্যার ঘটনায় তদন্ত কর্মকর্তা জেলগেটে আসামিদের জিজ্ঞাসাবাদ করছেন। পুলিশ সূত্রে জানা গেছে, তারা এই মামলার রহস্য উদ্ঘাটনের খুব কাছাকাছি পৌঁছেছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দুই অভিযুক্ত সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের সঙ্গে জিজ্ঞাসাবাদ করেন মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিন্নাত আলী।

পরে বিকেলে রংপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) তোফায়েল আহমেদ বলেন, "এটি একটি লোমহর্ষক হত্যাকাণ্ড। এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশ কাজ করছে। আমরা বিশ্বাস করি, আমরা মামলার রহস্য উদ্ঘাটনের দ্বারপ্রান্তে আছি।"

আরও পড়ুন: কলমাকান্দায় দুই ইজিবাইকের সংঘর্ষ, চাপা পড়ে ৭ বছরের শিশুর মৃত্যু

তিনি আরও উল্লেখ করেন, "যেহেতু মামলাটি তদন্তাধীন বিষয়, এটা নিয়ে আসলে ডিসক্লোজ করার বিষয় নেই। বাট আপনাদেরকে আমরা একটু আপডেট দিতে পারি যে, আসামিদেরকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। মামলার রহস্য উদঘাটনে আমরা আমাদের সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে কাজ করছি।"

এর আগে সোমবার (৩১ আগস্ট) আদালতে দুই আসামির তিন দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা। তবে আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আদালত দুই দিন তিন ঘণ্টা করে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। এরই ধারাবাহিকতায় আজ প্রথমবারের মতো অভিযুক্ত দুই আসামিকে জিজ্ঞাসাবাদে করা হলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এসএসসি-এইচএসসি ২০২৭: ঢাকা বোর্ডের জরুরি নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৫১ পি.এম


এসএসসি-এইচএসসি ২০২৭: ঢাকা বোর্ডের জরুরি নির্দেশনা

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা, ২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের জন্য একটি সঠিক ডাটাবেইজ তৈরির উদ্দেশ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।

শিক্ষা বোর্ডের আওতাধীন সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের জন্য শিক্ষকদের ‘ইলেকট্রনিক টিচার ইনফরমেশন ফর্ম’ বা ই-টিআইএফ (eTIF) সংশোধনের বিষয়ে জরুরি নির্দেশনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এসএসসি ও এইচএসসি পরীক্ষা-২০২৭ এর উত্তরপত্র মূল্যায়নের জন্য একটি সঠিক ডাটাবেইজ তৈরির লক্ষ্যে আপনার প্রতিষ্ঠানের যেসব শিক্ষক অবসর গ্রহণ করেছেন, মৃত্যুবরণ করেছেন, অন্যত্র বদলি হয়েছেন, স্বেচ্ছায় চাকরি ছেড়ে দিয়েছেন অথবা বোর্ড থেকে কালো তালিকাভুক্ত হয়েছেন, তাদের নাম কর্তন করে eTIF সংশোধনের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

এছাড়াও, বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, eTIF সংশোধন না করার ফলে উত্তরপত্র মূল্যায়নে প্রধান পরীক্ষক অথবা পরীক্ষক নিয়োগের ক্ষেত্রে জটিল পরিস্থিতির সৃষ্টি হতে পারে। বোর্ডের পক্ষ থেকে eTIF সংশোধন করার কোন সুযোগ নেই। যেসব শিক্ষক এখনও eTIF-ভুক্ত হননি, তাদের তথ্য জরুরি ভিত্তিতে eTIF-এ অন্তর্ভুক্ত করার জন্য অনুরোধ করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৫২ পি.এম


র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার

ঢাকা, ১ সেপ্টেম্বর ২০২৬ : বাংলাদেশ পেসার মারুফা আক্তার এবং ব্যাটার সোবহানা মোস্তারির নারী আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে উন্নতি ঘটেছে। অপরদিকে, অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং বোলার নাহিদা আক্তারের র‌্যাংকিংয়ে অবনতি হয়েছে।

গতকাল দুবাইয়ে অনুষ্ঠিত টি-টোয়েন্টি এশিয়া কাপে ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে বাংলাদেশ নারী দল ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে। ওই ম্যাচে মারুফা ৩ ওভারে ৬ রানে ২ উইকেট তুলে নিয়ে র‌্যাংকিংয়ে তিন ধাপ উন্নতি করে ৫৪২ রেটিং নিয়ে ৩৭তম স্থানে অবস্থান করছেন।

বাংলাদেশের বোলারদের মধ্যে দুই স্পিনার রাবেয়া খান এবং নাহিদা আক্তারের র‌্যাংকিংয়ে অবনতি হয়েছে। রাবেয়া তিন ধাপ পিছিয়ে ২০তম স্থানে এবং নাহিদা দুই ধাপ পিছিয়ে ২৮তম স্থানে রয়েছেন। রাবেয়া ইন্দোনেশিয়ার বিপক্ষে উইকেট না পেলেও, নাহিদা ১৫ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন।

ব্যাটার তালিকায় অধিনায়ক জ্যোতির অবনতি ঘটেছে। তিনি ইন্দোনেশিয়ার বিপক্ষে মাত্র ১০ রানে আউট হন এবং দুই ধাপ পিছিয়ে ৬০৯ রেটিং নিয়ে ২২তম স্থানে আছেন।

সোবহানার একটি ধাপ উন্নতি হয়েছে। তিনি ৫শ রেটিং নিয়ে ৩৯তম স্থানে উন্নীত হয়েছেন। ইন্দোনেশিয়ার বিপক্ষে দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন সোবহানা।

স্বর্ণা আক্তার ইন্দোনেশিয়ার বিপক্ষে ১৮ বলে ৩১ রানের অনবদ্য ইনিংস খেলে বাংলাদেশকে ১২৯ রানের পুঁজি এনে দেন। তিনি এক ধাপ এগিয়ে ৪৪২ রেটিং নিয়ে ৫৫তম স্থানে আছেন।

ব্যাটিং তালিকার শীর্ষে অস্ট্রেলিয়ার বেথ মুনি, বোলিং তালিকায় ভারতের শ্রী চারানি এবং অলরাউন্ডারদের তালিকায় ওয়েস্ট ইন্ডিজের হিলি ম্যাথুজ অবস্থান করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাইবার হেনস্থায় জেরবার অভিনেত্রী মন্দানা করীমী, দেশ ছেড়েও নিস্তার নেই! কী ঘটেছে তাঁর সঙ্গে?

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৫২ পি.এম


সাইবার হেনস্থায় জেরবার অভিনেত্রী মন্দানা করীমী, দেশ ছেড়েও নিস্তার নেই! কী ঘটেছে তাঁর সঙ্গে?

দেশ ছেড়েও রেহাই নেই। অভিনেত্রী মন্দানা করীমীর ভুয়ো প্রোফাইলের কারণে নাস্তানাবুদ হয়ে পড়েছেন তাঁর সহ-অভিনেতা এবং প্রযোজকেরা। কী ঘটেছে?

মন্দানা করীমী দেশ ছেড়েছেন। নতুন শহরে নতুন জীবন শুরু করার চেষ্টা করছেন। তবে পুরনো আতঙ্ক যেন তাঁর পিছু ছাড়ছে না। ভারত ছেড়ে দুবাইয়ে যাওয়ার পরেও তাঁর পরিচিত মহলে রহস্যময় ই-মেল পৌঁছাচ্ছে। সেখানে তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ, কখনও আবার টাকা চাওয়ার মতো ঘটনাও ঘটছে। দীর্ঘ ছ’বছর ধরে চলা এই সাইবার হেনস্থার বিষয়ে এবার মুখ খুলেছেন অভিনেত্রী।

প্রাক্তন ‘বিগ বস’ প্রতিযোগী মন্দানা দাবি করেছেন, তাঁর বিচ্ছেদের পর থেকেই অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিয়মিতভাবে তাঁকে অনুসরণ করছেন। শুধু তিনি একা নন, বরং তাঁর সঙ্গে কাজ করা প্রযোজক, সহ-অভিনেতা এবং পরিচিতদের কাছেও পৌঁছে যাচ্ছে বার্তা। উদ্দেশ্য একটাই— তাঁর কাজ, সম্পর্ক এবং সামাজিক পরিচিতি নষ্ট করে দেওয়া।

মন্দানার কথায়, ছুটিতে থাকাকালীনও ফের একই ঘটনা ঘটেছে। কয়েক বছর আগে বিষয়টির উৎস খুঁজতে তিনি ব্যক্তিগতভাবে তদন্তের চেষ্টা করেছিলেন। তাঁর দাবি, তখন তাঁকে জানানো হয়, এক জন পেশাদার হ্যাকারকে ব্যবহার করে তাঁর সামাজিক মাধ্যমের কার্যকলাপ নজরে রাখা হচ্ছে। ‘মীনাক্ষী’ নামে একটি ভুয়ো পরিচয় ব্যবহার করে বিভিন্ন পরিচিত ব্যক্তির কাছে ই-মেল পাঠানো হচ্ছে বলেও জানান অভিনেত্রী।

সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, ভারত ছাড়ার পরেও সেই যোগাযোগ থামেনি। মন্দানার দাবি, তাঁর বন্ধুদের কাছেও এখনও ওই ই-মেল পৌঁছোচ্ছে। ফলে দেশ বদলালেও আতঙ্কের ছায়া যেন একই রয়ে গিয়েছে।

এই পরিস্থিতিতে পরিচিতদের উদ্দেশে অভিনেত্রীর স্পষ্ট বার্তা হলো, তাঁকে ঘিরে কোনো ই-মেল এলে তাতে বিশ্বাস না করতে। টাকা পাঠানো তো নয়ই, কোনো ধরনের যোগাযোগ না করে বরং বার্তাটি সংরক্ষণ করতে, স্ক্রিনশট নিতে এবং তাঁর কাছে পাঠাতে বলেছেন তিনি।

মন্দানার অভিযোগ, ভারতে থাকাকালীন একাধিক বার সাইবার অপরাধের অভিযোগ দায়ের করেও বিশেষ সুরাহা পাননি। তাই এবার প্রকাশ্যে প্রমাণ তুলে ধরে নিজের অবস্থান স্পষ্ট করতে চেয়েছেন তিনি। তাঁর বক্তব্য, বছরের পর বছর ধরে চলা এই হয়রানির বিরুদ্ধে আর নীরব থাকতে রাজি নন।

মন্দানার ব্যক্তিগত জীবনে টানাপড়েন নতুন কিছু নয়। ব্যবসায়ী গৌরব গুপ্তের সঙ্গে দীর্ঘ সম্পর্কের পর ২০১৭ সালে তাঁদের বিয়ে হয়। কয়েক বছরের দাম্পত্যের পর ২০২১ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। পরে একাধিক অনুষ্ঠানে সেই সম্পর্কের তিক্ত অভিজ্ঞতার কথাও প্রকাশ্যে এনেছিলেন অভিনেত্রী। এর মধ্যে চলতি বছর ভারত ছাড়ার সিদ্ধান্ত নেন মন্দানা। প্রায় ১৬ বছর ভারতে থাকার পর আবেগঘন বার্তায় দেশকে বিদায় জানান তিনি। নতুন দেশ, নতুন বাড়ি, নতুন জীবন— এই আশাতেই দুবাইয়ে পাড়ি দিয়েছেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণ আফ্রিকার ৫১২ রানের জবাবে হৃদয়-জাকেরের প্রতিরোধ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৫৫ পি.এম


দক্ষিণ আফ্রিকার ৫১২ রানের জবাবে হৃদয়-জাকেরের প্রতিরোধ

ঢাকা, ১ সেপ্টেম্বর ২০২৬ : দক্ষিণ আফ্রিকার সফরে অনুষ্ঠিত দ্বিতীয় ও শেষ আনঅফিসিয়াল চার দিনের ম্যাচের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ‘এ’ দল ৩১১ রানে পিছিয়ে রয়েছে, হাতে আছে ৬ উইকেট।

দক্ষিণ আফ্রিকার ৫১২ রানের জবাবে বাংলাদেশ ‘এ’ দল দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ২০১ রান সংগ্রহ করেছে।

পচেফস্ট্রুমে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল প্রথম দিন শেষে ৪ উইকেটে ৩৭২ রান করেছে।

দ্বিতীয় দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকা বাকী ৬ উইকেটে ১৪০ রান যোগ করতে সক্ষম হয়। ১১৫ দশমিক ১ ওভারে ৫১২ রানে তারা গুটিয়ে যায়।

লেসগো সেনেকওয়ানে ১১১, সিনেথেম্বা কেশিলে ১২৮ এবং গাভিন কাপলান ৯৭ রানে আউট হন।

বল হাতে বাংলাদেশের নাইম হাসান ৪টি, হাসান মুরাদ ৩টি ও রেজাউর রহমান রেজা ২টি উইকেট দখল করেন।

জবাবে বাংলাদেশ ‘এ’ দল ৩৭ রানে ২ উইকেট হারায়। ওপেনার মাহমুদুল হাসান জয় ৯ এবং পারভেজ হোসেন ইমন ৫ রানে আউট হন। উইকেটে সেট হয়ে থাকা আরেক ওপেনার মোহাম্মদ নাইম ৩৪ রানে বিদায় নেন।

৮৬ রানে তৃতীয় উইকেট পতনের পর অধিনায়ক তাওহিদ হৃদয় ও আফিফ হোসেন ৪৯ রানের একটি জুটি গড়েন। জুটিতে আফিফ ২৯ রান অবদান রেখে ফিরে যান।

দলীয় ১৩৫ রানে চতুর্থ ব্যাটার হিসেবে আফিফ ফেরার পর হৃদয় ও জাকের আলি ৬৬ রানের একটি অবিচ্ছিন্ন জুটিতে দিনের খেলা শেষ করেন।

১১ চার ও ১ ছক্কায় হৃদয় ৭৫ রানে অপরাজিত আছেন, অপরদিকে জাকের ৫ চার ও ৩ ছক্কায় ৪৭ রানে অপরাজিত রয়েছেন।

দক্ষিণ আফ্রিকার কাইল সিমন্ডস ২ উইকেট নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%